সার্ক বৈঠকে যোগ দিতে কাঠমান্ডু রওনা হলেন প্রধানমন্ত্রী

১৬ বছর পর নেপালের কাঠমান্ডুতে আবার মিলিত হচ্ছেন সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রনায়করা। এ দিন ঝাড়খণ্ডের চাইবাসায় একটি নির্বাচনী জনসভা সেরে প্রধানমন্ত্রী রওনা হন কাঠমান্ডুর উদ্দেশে। নেপালের জনকপুর, লুম্বিনী ও মুক্তিনাথ সফরের কথা ছিল তাঁর। কিন্তু তা অনিবার্য কারণে বাতিল করা হয়েছে। সার্ক বৈঠক উপলক্ষে এখন কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে কাঠমান্ডু জুড়ে।












Click it and Unblock the Notifications