প্রধানমন্ত্রী 'দুর্নীতির চ্যাম্পিয়ন', বিজেপি ১৫০ আসনও পাবে না, দাবি রাহুল গান্ধীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এবার ৪০০ আসন পার করবে। এই স্লোগান বিজেপির তরফ থেকে তোলা হয়েছে। এদিকে রাহুল গান্ধী জানিয়ে দিলেন, এবার বিজেপি এককভাবে ১৫০ আসনের গণ্ডিও পেরোতে পারবে না।
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে পাশে নিয়ে রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করেন৷ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। ইন্ডিয়া জোটের পক্ষ শক্তিশালী স্রোত তৈরি হয়েছে। দাবি করেছেন রাহুল গান্ধী।

বুধবার সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী ইলেক্ট্রোরল বন্ড নিয়েও তীব্র আক্রমণ করেছেন। নির্বাচনী বন্ড প্রকল্পটি বিশ্বের বৃহত্তম 'চাঁদা প্রকল্প', এই ভাষাতেই কটাক্ষ রাহুলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'দুর্নীতির চ্যাম্পিয়ন' বলেও খোঁচা দিয়েছেন তিনি।
একটি ভোটও যাতে এবার লোকসভা নির্বাচনে ভাগ না হয়ে যায়। সেই বিষয় নিশ্চিত করতে হবে। এমনই দাবি করেছেন অখিলেশ যাদব৷ নির্বাচনী বন্ড বিষয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী দাবি করেন, এই প্রকল্পটি নির্বাচনী তহবিলে স্বচ্ছতায় আনা হয়েছিল। তাহলে কেন সুপ্রিম কোর্ট বাতিল করল?
ইলেক্টোরাল বন্ড বিশ্বের সবচেয়ে বড় চাঁদাবাজির স্কিম। দেশের ব্যবসায়ীরা এটি ভালোই জানেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, এর কোনও প্রভাব পড়বে না। কিন্তু সমগ্র জাতি জানে, প্রধানমন্ত্রী দুর্নীতির চ্যাম্পিয়ন। বুধবার জোরালো কটাক্ষ করেন রাহুল।
কংগ্রেস কিছুক্ষণের মধ্যে দেশের দারিদ্র দূর করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কটাক্ষ করেছিলেন। এই প্রসঙ্গে পালটা মন্তব্য করেন কংগ্রেস নেতা। কেউ বলেনি, দারিদ্র এক সঙ্গে শেষ হবে। এজন্য শক্তিশালী প্রচেষ্টা করা হবে। জানিয়েছেন রাহুল।
উত্তরপ্রদেশের আমেঠি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোনিয়া গান্ধী পুত্র? সেই প্রশ্নে রাহুল বলেন, এই বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি সিদ্ধান্ত নেয়। উত্তরপ্রদেশে জোটবদ্ধ হয়ে লোকসভা ভোটে নির্বাচন লড়ছে এসপি ও কংগ্রেস।
এই রাজ্যে ৮০ টি লোকসভা আসন। বিস্তর আলাপ আলোচনার পর সমঝোতা হয়েছে। ১৭ টি আসনে এই রাজ্যে লড়াই করছে কংগ্রেস। বিজেপি এই রাজ্যে শক্তিশালী। ফলে ইভিএম মেশিনে কোন দিকে মানুষের রায় যাবে? সেজন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications