Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও ক্ষতিপূরণ, মোদীকে কটাক্ষে বিঁধে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি অভিষেকের

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে ওডিশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজার রেল স্টেশনে। স্টেশনটি অবস্থিত খড়গপুর-পুরী লাইনে পানপাড়া ও সোরোর মাঝখানে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা এখনও অবধি ৬০, আহত ৬০০-র বেশি।

মৃত ও আহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। রেল মন্ত্রক আগেই মৃতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছিল। এবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হলো।

রেল দুর্ঘটনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। এর আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, রেলের তরফে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে।

রেলমন্ত্রী আরও জানিয়েছিলেন, যাঁদের আঘাত গুরুতর তাঁদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। বাকি আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথাও জানান বৈষ্ণব। তিনি পরে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার মূল উৎস খুঁজে বের করতেই হবে।

বালেশ্বর ট্রেন দুর্ঘটনা

বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দুর্ঘটনার পর কেন্দ্রীয় সরকারকে নিশানা করেননি। যদিও তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলমন্ত্রীর অবিলম্বে পদত্যাগও চেয়েছেন।

কেন্দ্রীয় সরকারের অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেমকে জুমলা আখ্যা দিয়ে বালেশ্বরের দুর্ঘটনার ছবিই যে বাস্তব পরিস্থিতি প্রকট করল তা তুলে ধরেছেন অভিষেক। তিনি লিখেছেন, বন্দে ভারত ট্রেন, রেল স্টেশনের সংস্কার, রাজনৈতিক ফায়দা আদায়ে দ্রুত উদ্বোধন করে আখেরে মোদী সরকার জনসাধারণকে বিভ্রান্ত করছেন।

অভিষেকের দাবি, প্রযুক্তির উন্নতি ঘটছে একদিকে, আর বিরোধী নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি, সাংবাদিকদের উপর নজরদারি চালাতে কেন্দ্রীয় সরকার পেগাসাস সফটওয়্যারের উপর নির্ভর করছে। জিপিএসের প্রয়োগ, অ্যান্টি কলিসন ডিভাইসের মতো প্রযুক্তির ব্যবহার না করাতেই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে।

করমণ্ডল এক্সপ্রেস

অভিষেক ফেসবুক বার্তায় আরও লেখেন, দুঃখের বিষয় হলো নোটবন্দি থেকে জিএসটি, পরিকল্পনাহীন লকডাউন, ড্রাকোনিয়ান কৃষি আইন বা রেলপথে সুরক্ষার পর্যাপ্ত বন্দোবস্ত না থাকার মতো বিষয়গুলির মাশুল গুনতে হচ্ছে দরিদ্র, প্রান্তিক মানুষজনকে। দুর্ঘটনার ছবি হৃদয়বিদারক।

শতাধিক মানুষের জীবনহানির দায় প্রধানমন্ত্রী এড়াতে পারেন না বলেও বুঝিয়ে দিয়েছেন অভিষেক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন তিনি। দুর্ঘটনার দায়ভার নিয়ে রেলমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করার দাবিও জানান অভিষেক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+