রাফাল যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগ, ফের একবার মামলা গড়াল সুপ্রিমকোর্টে
রাফাল যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগ ফের সুপ্রিম কোর্ট একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল৷ তবে, মামলাটি ২ সপ্তাহ পরে শোনা হবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি এসএ বোবদে৷ প্রসঙ্গত, ২০১৬ সালের রাফাল চুক্তিতে ভারত সরকার এবং ফ্রান্সের সামরিক বিমান সংস্থা দাসোঁর মাঝে কোনও তৃতীয় পক্ষ ছিল বলে অভিযোগ উঠেছে৷ যাদের দাসোঁ-র তরফে প্রায় ১ মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে৷

সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা
এদিন সেই অভিযোগেই সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷ কিন্তু মামলাকারীর আইনজীবী তাঁর এই মামলাটি তালিকাভুক্ত করার জন্য আবেদন করলে, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মামলাটি দুই সপ্তাহ পর শোনা হবে বলে জানিয়েছে৷

মধ্যস্থতার দাম হিসেবে ১.১ মিলিয়ন ইউরো দেয় দাসোঁ
প্রসঙ্গত, এক ফরাসি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সে দেশের দুর্নীতি দমন শাখার তদন্তে রাফাল চুক্তিতে মিডলম্যানের বিষয়টি জানা গিয়েছে৷ অভিযোগ উঠেছে ভারতীয় সংস্থা ডেফসেস সলিউশনকে মধ্যস্থতার দাম হিসেবে ১.১ মিলিয়ন ইউরো দিয়েছে দাসোঁ এভিয়েশন৷ বদলে দাসোঁকে ৫০টি যুদ্ধবিমানের মডেল উপহার স্বরূপ দিয়েছে ওই সংস্থা৷

দুর্নীতির বিষয়টি প্রথম নজরে আসে ফ্রান্সের দুর্নীতিদমন গোয়েন্দা সংস্থার
মিডিয়াপার্ট-এ প্রকাশিত খবর অনুযায়ী, টাকা লেনদেনে দুর্নীতির বিষয়টি প্রথম নজরে আসে ফ্রান্সের দুর্নীতিদমন গোয়েন্দা সংস্থার৷ দাসোঁর অডিট চলাকালীন ধরা পড়ে গরমিল৷ কিন্তু এনিয়ে মামলার পথে যেতে নারাজ আফা কর্তৃপক্ষ৷ ফরাসি দুর্নীতিদমন গোয়েন্দা সংস্থার হাতে আসা তথ্য বলছে, রাফালের ৫০টি রেপ্লিকা তৈরির জন্য ১০ লক্ষ ১৭ হাজার ৮৫০ ইউরোর বরাত দেওয়া হয়েছিল৷ প্রসঙ্গত, রাফালের এক-একটি রেপ্লিকা তৈরির খরচ ধরা হয়েছিল ২০ হাজার ইউরোরও বেশি৷ ফরাসি নিউজ পোর্টাল মিডিয়াপার্ট-এর দাবি, ক্লায়েন্টদের উপহার বাবদ দাসোঁ কত টাকা খরচ করছে, আইন মাফিক তা প্রকাশ্যে আনতে বাধ্য নয় তারা৷

সুশেন গুপ্তার বিরুদ্ধে আগের থেকেই দুর্নীতির অভিযোগ রয়েছে
প্রসঙ্গত, এই ডেফসেস সলিউশনের কর্ণধার সুশেন গুপ্তার বিরুদ্ধে ইতিমধ্যে অগাস্টা-ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতির তদন্ত জারি রয়েছে৷ সেই মামলায় এর আগে সুশেন গুপ্তাকে গ্রেফতার করা হয়েছিল এবং পরবর্তী সময়ে জামিনে মুক্তি পান৷ যদিও দাসোঁ এভিয়েশনের সাবকন্ট্রাক্টর হিসেবে পরিচিত ডেফসেস সলিউশন দুর্নীতির এই অভিযোগ অস্বীকার করেছে৷
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications