দিল্লিতে মোদী, বাংলায় দিদি, নির্বাচন ফলাফলের বিভিন্ন মুহূর্ত ছবিতে
নয়াদিল্লি, ১৬ মে : দিল্লি এবার গেরুয়া হল। মোদী হাওয়ায় পাল তুলে নজিরবিহীন জয় বিজেপির। প্রায় হারিয়ে গেল কংগ্রেস। কংগ্রেস কার্যালয়ের ফাঁকা দৃশ্যগুলো দলের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। এদিকে হাজারো কুৎসা, বাধা পেরিয়ে ৪২টির মধ্যে ৩৪টি আসন জিতে নিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বাংলায় ধুয়ে মুছে গিয়েছে বামেরা। মাত্র ২টি আসনে তাও আবার অপ্রত্যাশিত আসনে জিতেছে বামেরা। অথচ নিজের আসন সংখ্যা বাড়িয়ে বাংলায় ২টি আসন জিতে নিয়েছে বিজেপি। সারাটাদিন কীভাবে কাটল দেশের তা দেখে নিন ছবিতে।

মথুরা
মথুরা থেকে জিতে বিজয় চিহ্ন দেখাচ্ছেন হেমা মালিনী।

কলকাতা
এক তৃণমূল ভক্তের মমতাপ্রীতি।

মুম্বই
বিজেপির পার্টি অফিসের সামনে বিজেপি কর্মীদের উল্লাস।

বিকানের
নরেন্দ্র মোদীকে সামনে পাননি তাই তাঁর ছবিকেই দুধ দিয়ে চান করাচ্চেন এক বিজেপি সমর্থক।

জয়পুর
রাজস্থানে কংগ্রেসের শূন্য পার্টি অফিস ।

আহমেদাবাদ
মোদী সমর্থকদের বিজয়োল্লাস।

নয়াদিল্লি
বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি দিল্লির উত্তর-পূর্ব কেন্দ্র থেকে জয়ের পর।

গান্ধীনগর
মায়ের আশীর্বাদ নিচ্ছেন নরেন্দ্র মোদী।

গান্ধীনগর
ছেলেকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিচ্ছেন মা।

কলকাতা
বাংলা এবারও সবুজ।

মধ্যপ্রদেশ
বিদিশা থেকে জিতলেন সুষমা স্বরাজ।

গুরগাঁও
বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় উচ্ছ্বসিত সমর্থকরা।

হায়দ্রাবাদ
টিআরএস সমর্থকদের জয়ের উল্লাস।

মুম্বই
পার্টি অফিসের সামনে বিজেপি সমর্থকদের উল্লাস।

মুম্বই
এনডিএ-র জয়তে বিএসই-র চড়া সূচকের সাক্ষী ২

বারাণসী
নরেন্দ্র মোদীর কাছে হারের পর অরবিন্দ কেজরিওয়াল।












Click it and Unblock the Notifications