পেট্রোলের দাম বাড়ল ১৩ পয়সা/লিটার, ডিজেল কমল ১২ পয়সা
বুধবার মধ্যরাত থেকে পেট্রোলের দাম বাড়ল ১৩ পয়সা প্রতি লিটার। ডিজেলের দাম কমল ১২ পয়সা প্রতি লিটার।
নয়াদিল্লি, ৩০ নভেম্বর : ফের বাড়ল পেট্রোলের দাম। পেট্রোলের লিটারপ্রতি দাম বাড়ল ১৩ পয়সা। যদিও ডিজেলের দাম ফের একবার কমল। লিটার প্রতি ডিজেলের দাম কমছে ১২ পয়সা। ৩০ নভেম্বর বুধবার মধ্যরাত ১২ টা থেকে এই নয়া দাম কার্যকর হবে। সেপ্টেম্বর থেকে শুরু করে এই নিয়ে সাতবার পেট্রোলের দাম বাড়ল।
উল্লেখ্য, গত নভেম্বর মাসের ১৫ তারিখ পেট্রোলের দাম ১.৪৬ টাকা লিটার প্রতি কমেছিল এবং ডিজেলের দাম কমেছিল লিটার প্রতি ১.৫৩ লিটার। তার পর ফের এবার পেট্রোল ও ডিজেলের দামে পরিবর্তন হল।

এর আগে গত ৫ নভেম্বর পেট্রোলের দাম ৮৯ পয়সা লিটারপ্রতি বেড়েছিল। সেপ্টেম্বর থেকে শুরু করে সেই ছিল ষষ্ঠ মূল্যবৃদ্ধি পেট্রোলের। মাসের নিরিখে হিসাব করলে তা ছিল তৃতীয়। আন্তর্জাতিক মূল্য এবং মুদ্রার মূল্যের ওঠানামার কারণেই দামের এই তারতম্য।












Click it and Unblock the Notifications