লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ৮৯ পয়সা, ডিজেলের ৮৬ পয়সা
শনিবার পেট্রোলের দাম বাড়ল ৮৯ পয়সা প্রতি লিটার। ডিজেলের দাম বেড়েছে ৮৬ পয়সা প্রতি লিটার।
নয়াদিল্লি, ৫ নভেম্বর : ফের দাম বাড়ল পেট্রোলের। সেপ্টেম্বর মাস থেকে এই নিয়ে ষষ্ঠবার বাড়ল পেট্রোলের দাম। শনিবার পেট্রোলের দাম বাড়ল ৮৯ পয়সা প্রতি লিটার।
দাম বাড়ল ডিজেলেরও। ডিজেলের দাম বেড়েছে ৮৬ পয়সা প্রতি লিটার। সেপ্টম্বর থেকে এই নিয়ে তৃতীয়বার বাড়ল ডিজেলের দাম।

দাম বাড়ার ফলে শনিবার মধ্যরাত থেকে পেট্রোলের দাম বাড়বে। ভ্যাট-সহ পেট্রোলের দাম লিটারপ্রতি বাড়ছে ১.১৭ টাকা। ফলে ৬৬.৪৫ টাকা থেকে বেড়ে লিটার প্রতি পেট্রোলের দাম হল ৬৭.৬২ টাকা।
ভ্যাট যোগ করলে ডিজেলের দাম বেড়ে হচ্ছে ১.০৩ টাকা। এর ফলে ডিজেলের দাম লিটারপ্রতি ৫৫.৩৮ টাকা থেকে বেড়ে ৫৬.৪১ টাকা হল।












Click it and Unblock the Notifications