ফের বাড়ল পেট্রোলের দাম, অগ্নিমূল্য ডিজেলও! কলকাতা, দিল্লি, মুম্বইয়ে নতুন দাম কত হল জেনে নিন

ফের বাড়ল পেট্রোলের দাম, অগ্নিমূল্য ডিজেলেও! কলকাতা, দিল্লি, মুম্বইয়ে নতুন দাম কত হল জেনে নিন

দেশে দেশে চাহিদার উন্নতি হওয়ায় মন্দা কাটিয়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের ঊর্ধ্বমুখী। আর তারজেরেই ফের উর্ধ্বমুখী পেট্রো পণ্য। রবিবার স্থিতাবস্থা বজায় থাকলেও সপ্তাহের দেশে দেশে চাহিদার উন্নতি হওয়ায় মন্দা কাটিয়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের ঊর্ধ্বমুখী। আর তারজেরেই ফের উর্ধ্বমুখী পেট্রো পণ্য। রবিবার স্থিতাবস্থা বজায় থাকলেও সপ্তাহের শুরুতেই দিল্লিতে ২৫ পয়সা বাড়ল পেট্রোলের দাম। আর তাতেই নতুন বছরে নাভিশ্বাস ওঠার যোগার মধ্যবিত্তের।

সপ্তাহের শুরুতেই ২৫ পয়সার মূল্যবৃদ্ধি

সপ্তাহের শুরুতেই ২৫ পয়সার মূল্যবৃদ্ধি

এদিকে মূল্যবৃদ্ধির পর দিল্লিতে পেট্রোলের নতুন দাম হয়েছে ৮৪ টাকা ৯৫ পয়সা। অন্যদিকে সম পরিমাণ মূল্যবৃদ্ধি হয়েছে ডিজেলেরও। ১৮ জানুয়ারি থেকে পুরনো দাম ৭৪.৮৮ টাকা প্রতি লিটার থেকে বেড়ে হয়েছে ৭৫ টাকা ১৩ পয়সা। দাম বেড়েছে দেশের সর্বত্রই। এই নিয়ে গত বছরের শেষ থেকে দফায় দফায় বড় মাত্র বাড়ল পেট্রোল ডিজেলের দাম।

দিল্লিতে নতুন দাম কত হল

দিল্লিতে নতুন দাম কত হল

এদিকে ইন্ডিয়ান অয়েলের পরিসংখ্যান অনুসারে, গতকাল পর্যন্ত দেশের রাজধানীতে প্রতি লিটার পেট্রলের দাম ছিল ৮৪ টাকা ৭০ পয়সা; যা শহরে সর্বকালীন রেকর্ড। অন্যদিকে, ৭৪ টাকা ৮৮ পয়সা দরে বিক্রি হচ্ছিল প্রতি লিটার ডিজেল। অন্যদিকে দিল্লি ছাড়াও মুম্বই, চেন্নাই, কলকাতাতেও পেট্রোল-ডিজেলের দাম উর্ধ্বমুখী।

দাম বাড়ল মু্ম্বই, কলকাতা, চেন্নাইয়ে

দাম বাড়ল মু্ম্বই, কলকাতা, চেন্নাইয়ে

এদিকে দাম বাড়ার ফলে সোমবার থেকে মুম্বইয়ে পেট্রোলের নতুন দাম হয়েছে ৯১ টাকা ৫৬ পয়সা। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮১ টাকা ৮৭ পয়সায়। অন্যদিকে চেন্নাইয়ে পেট্রোলের বর্ধিত দাম হয়েছে ৮৭ টাকা ৬৩ পয়সা। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮০ টাকা ৪৩ পয়সায়। কলকাতায় দাম বেড়ে হয়েছে ৮৬ টাকা ৩৯ পয়সা। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭৮ টাকা ৭২ পয়সায়।

টান পড়তে চলেছে মধ্যবিত্তের হেঁসেলেও

টান পড়তে চলেছে মধ্যবিত্তের হেঁসেলেও

ইন্ডিয়ান ওয়েলের পাশাপাশি দাম বাড়িয়েছে ভারত পেট্রোলিয়াম, এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামও। সরকার নির্ধারিত নিয়ম অনুসারে এদিন সকাল ৬টা থেকেই কার্যকর হয়েছে বর্ধিত দাম। যদিও প্রত্যেক বার মূল্যবৃদ্ধি যাচাইয়ের সময়ে সকাল ৬টা থেকেই কার্যকরী হয়ে থাকে নতুন দাম। এদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে তার ছাপ যে মধ্যবিত্তের হেঁসেলেও পড়তে চলেছে তা বলাই বাহুল্য। ওয়াকিবহাল মহলের ধারণা, গত কয়েকদিনে লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়ার ফলে তার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপরেও। বাড়বে কাঁচামাল, শাক-সবজির দামও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+