আন্তর্জাতিক বাজারের বিপরীত চিত্র ভারতে, দেশে রকেটের গতিতে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম
লকডাউন আংশিক শিথিল হতেই ক্রমেই বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। দেশ সচল হতেই জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির জেরে এই দাম বাড়ছে। বুধবার ৪০ পয়সা করে দাম বাড়ে পেট্রোল-ডিজেলের। ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই ফের আজ ৬০ পয়সা করে বাড়ল দাম।

পাঁচ দিনে প্রায় তিন টাকা বাড়ল জ্বালানি তেলের দাম
দিল্লিতে ৬০ পয়সা বেড়ে পেট্রলের দাম দাঁড়িয়েছে ৭৪ টাকায়। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭২.২২ টাকায়। আজ সকাল ৬টা থেকেই এই ভাড়া কার্যকর হয়েছে। এই নিয়ে পাঁচ দিনে প্রায় তিন টাকা বাড়ল জ্বালানি তেলের দাম।

কলকাতায় পেট্রল-ডিজেলের দাম কত?
গতকালই রাজ্যের তেল কম্পানিগুলি পেট্রল-ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কলকাতায় আজ সকালে পেট্রলের দাম ৭৫.৯৪ টাকা ও ডিজেলের দাম ৬৮.১৭ টাকা।

মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে হয়েছে ৮০.৯৮ টাকা
মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে হয়েছে ৮০.৯৮ টাকা ও ডিজেল ৭০.৯২ টাকা। এর পাশাপাশি চেন্নাইয়ে পেট্রলের দাম হয়েছে ৭৭.৯৬ টাকা ও ডিজেলের দাম এখানে বেড়ে দাঁড়িয়েছে ৭০.৬৪ টাকা।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়েছে ২ শতাংশেরও বেশি
এদিকে, আজই আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়েছে ২ শতাংশেরও বেশি। করোনার জেরে চাহিদা কমায় তেলের দাম পড়ছে বলে মত বিশেষজ্ঞদের। তবুও দেশে এই নিয়ে পরপর তিন দিন তেলের দাম বাড়ল।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications