বছরের শুরুতেই সুখবর, সস্তা হবে পেট্রোল-ডিজেল, কবে থেকে জেনে নিন

বছরের শুরুতেই সুখবর শোনা যাচ্ছে। সস্তা হতে চলেছে জ্বালািন তেল। অর্থাৎ পেট্রোল-ডিজেলের দাম কমবে। সামনের মাস থেকেই নাকি দাম কমবে। কারণ সামনের মাস থেকে তেলের কোম্পানিগুলি ৫ থেকে ১০ টাকা লিটার প্রতি দাম কমাতে চলেছে পেট্রো-ডিজেলের।

এক টাকা ২ টাকা নয় একেবা ৫ থেকে ১০ টাকা দাম কমবে জ্বালানি তেলের। এই দর্মূল্যের বাজারে এতোটা দাম কমবে জ্বালানি তেলের সেটা আশা করাই কঠিন। সেটা যখন ঘটতেই চলেছে তাহলে আশা করাই যায় অন্যান্য জিনিসের দামও কমবে। কারণ জ্বালানি তেলের দাম বাড়লে গোটা দেশে সব জিনিসের দাম বাড়তে শুরু করে। কারণ পরিবহণ খরচ বেড়ে যায়।

Petrol Price

তেলের দাম নিয়ে নাভিশ্বাস দশা মধ্যবিত্তের। পেট্রোল-ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সব জিনিসের দাম। মুদ্রাস্ফীতি হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে তেল কোম্পানিগুলির দাম কমানোর সিদ্ধান্ত স্বাভাবিক বাবেই একটু অক্সিজেন যোগাবে মধ্যবিত্ত সংসারে। আশা করা যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম কমলে রান্নার গ্যাসের দামও কমবে।

অপরিশোধিত তেলের দাম কমলেই পেট্রোল ডিজেলের দাম কমবে। জানা গিয়েছে অপরিশোধিত তেল ক্রয় এবং বিক্রয়ের পরে ৭৫,০০০ কোটি টাকা লাভ হয়েছে। সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ সালের এপ্রিল মাস থেকে লাগাতার উর্ধ্বমুখী ছিল পেট্রোল-ডিজেলের দাম। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে হস্তক্ষেপ করতে হয়েছিল। কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে শুল্ক কমিয়ে দেওয়া হয়েছিল।

অয়েল মার্কেটিং কোম্পানিগুলি সামনের মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে নতুন দামের তালিকা প্রকাশ করবে। নিজেদের লাভের খতিয়ান দিয়ে তারা ৫ থেকে ১০ টাকা পর্যন্ত পেট্রোল-ডিজেলের দাম কমাতে চলেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম তিন মাসে ওয়েল মার্কেটিং কোম্পানি গুলি ৫৭,০৯১ কোটি টাকা লাভ করেছিল। ২০২২-২৩ অর্থ বর্ষের তুলনায় সেটা ৪,৯১৭ শতাংশ বেড়ে গিয়েছিল।

আবার মনে করা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমেই বাজেট। তারপরে আবার লোকসভা ভোট রয়েছে। সেকথা মাথায় রেখেই সাধারণ মানুষকে তুষ্ট করতে মোদী সরকার পরিকল্পিত ভাবে এই জ্বালানি তেলের দাম কমাতে চাইছে। পরিকল্পনা যাই হোক আখেরে লাভ সাধারণ মানুষেরই হবে। কিছুটা হলেও সুরাহা হবে মধ্য বিত্তের।

ফেব্রুয়ারি মাসে কবে থেকে পেট্রোল-ডিজেলের দাম কমানো হবে সেবিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটের পরেই সিদ্ধান্ত ঘোষণা করবে তেল কোম্পানিগুলি। তাহলে কিছুটা হলেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। অর্থনীতি বিদদের দাবি জ্বালানি তেলের দাম কমলেও অন্যান্য জিনিসের দাম কতটা কমবে তা নিয়ে সন্দেহ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+