পেগাসাস কাণ্ডে নয়া মোড়! তদন্ত কমিশন গঠন নিয়ে বাংলাকে নোটিস সুপ্রিম কোর্টের
পেগাসাস ইস্যুতে নয়া মোড়। ফোনে আড়ি পাতা-কাণ্ডে প্রথম পশ্চিমবঙ্গ তদন্ত কমিশন গঠন করে। প্রাক্তন দুই বিচারপতিকে দিয়ে এই তদন্ত কমিশন গঠন করা হয়। কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলা
পেগাসাস ইস্যুতে নয়া মোড়। ফোনে আড়ি পাতা-কাণ্ডে প্রথম পশ্চিমবঙ্গ তদন্ত কমিশন গঠন করে। প্রাক্তন দুই বিচারপতিকে দিয়ে এই তদন্ত কমিশন গঠন করা হয়। কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলাতে রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট।

এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, পেগাসাস নিয়ে মূল মামলার সঙ্গেই এই বিষয়টি শোনা হবে। আগামী ২৫ অগস্ট ফের এই মামলার শুনানি হবে। পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টে একটি মূল মামলার শুনানি চলছে। ইতিমধ্যে ওই মামলাতে কেন্দ্রকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
শধু তাই নয়, হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সেই মামলার সঙ্গে এই মামলারও শুনানি হবে। এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট।
গত কয়েকমাস আগে পেগাসাস বিতর্ক সামনে আসে। যা নিয়ে গোটা দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। এই ঘটনাতে কেন্দ্রের হস্তক্ষেপ চাওয়া হয়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য চেয়ে দফায় দফায় উত্তাল হয় সংসদ। আর এর মধ্যেই ফোনে আড়ি পাতা-কাণ্ডে নাম জড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরের।
গত বিধানসভা নির্বাচনের আগে তাদের ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে। আর এরপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে নবান্ন। তদন্ত কমিশন গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর নেতৃত্বে গঠন করা হয় ওই দুই সদস্যের তদন্ত কমিশন। ইতিমধ্যে এই কমিশন কাজও শুরু করে দিয়েছে।
কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের এই সিদ্দান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়। প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলা শুনানির জন্যে ওঠে। মামলাকারী আইনজীবী সৌরভ মিশ্র এই মামলায় অংশ নিয়েছেন। পেগাসাসের মতো আন্তর্জাতিক বিষয় নিয়ে তদন্ত কমিশন গঠন করার এক্তিয়ারই নেই কোনও রাজ্য সরকারের। রাজ্যের এই সিদ্ধান্তকে ঘিরে এমনটাই প্রশ্ন উঠতে থাকে।
আর প্রশ্ন উঠতেই তদন্ত কমিশনের এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে ওই আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই তদন্ত কমিশনের বৈধ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আদালতে জানান, এই তদন্ত কমিশন অসাংবিধানিক।
সবপক্ষের বক্তব্য শুনে আদালত রাজ্যকে এই বিষয়ে নোটিশ দেওয়ার কথা বলে। শুধু তাই নয়, মূল পেগাসাস মামলার সঙ্গে এই মামলার শুনানি চলবে বলেও জানিয়েছে প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ। শেষমেশ আদালত এই মামলাতে কি রায় দেয় সেদিকেই নজর সবপক্ষের।












Click it and Unblock the Notifications