এক দশকের বেশি সময় ধরে আলোচনায় সাফল্য! কেন্দ্র-অসম-ULFA-র মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত
উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিদ্রোহ মোকাবিলায় বড় সাফল্য পেল কেন্দ্র ও অসম সরকার। এদিন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসমের অর্থাৎ উলফার সঙ্গে কেন্দ্র ও অসম সরকারের একটি শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছে।
বিদ্রোহী গোষ্ঠীর আলোচনাপন্থী অংশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে কেন্দ্র ও অসম সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। জঙ্গি গোষ্ঠী হিংসা ত্যাগ করে জীবনের মূল ধারায় যোগ দিতে রাজি হওয়ায় ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে।

এই চুক্তিতে উলফার পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন কট্টরপন্থীদের অন্তর্ভুক্ত করা হয়নি। পরেশ বড়ুয়া এই মুহূর্তে চিন-মিয়ানমার সীমান্তের কোথাও রয়েছেন বলে অনুমান। উলফার প্রোটক প্রতিনিধিদলের ২৯ সদস্যের একটি দল, যাঁদের মধ্যে ১৬ জন উলফা সদস্য ও ১৩ জন সুশীল সমাজের সদস্য চুক্তিতে স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য যে সার্বভৌম অসম গঠনের দাবি নিয়ে ১৯৭৯ সালে উলফা গঠিত হয়। তারপর থেকে এটি নাশকতামূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ে। ১৯৯০ সালে কেন্দ্রীয় সরকার এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে। অপারেশন সাসপেনশন চুক্তির পরে ২০১১ সালের ৩ সেপ্টেম্বর সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেয় অরবিন্দ রাজখোয়া গোষ্ঠী।
আলোচনাপন্থী দলটি অসমের আদিবাসীদের পরিচয় ও সম্পদের সুরক্ষার জন্য তাদের জমির অধিকার-সহ সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কার দাবি করেছে। কেন্দ্রীয় সরকার গত এপ্রিলে একটি খসড়া চুক্তি পাঠায়। তারপর দুপক্ষের মধ্যে আলোচনা হয়।
এদিন চুক্তি স্বাক্ষরের আগে ২৬ ডিসেম্বর উলফার প্রতিনিধিদলটি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একাধিকবার আলোচনা করেন। এই চুক্তির ফলে কেন্দ্রীয় সরকার গত তিন বছরে শুধু উলফার সঙ্গেই নয়, বিদ্রোহী বোড়ো, ডিমসা, কার্বি এবং অন্য আদিবাসী সংগঠনগুলির সঙ্গেও শান্তি চুক্তি স্বাক্ষর করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications