Pawar Vs Pawar: এনসিপিতে কোনও বিভাজন নেই! অজিত আমাদেরই লোক, বললেন ‘কাকা’ শরদ
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপিতে কোনও বিভাজন নেই। ফের একবার স্পষ্ট করে দিলেন দলের সুপ্রিমো শরদ পাওয়ার। শরদ পাওয়ার বললেন, অজিত আমাদেরই লোক। অর্থাৎ অজিত পাওয়ার মহারাষ্ট্র সরকারে বিজেপি ও শিবসেনা বিদ্রোহীদের সঙ্গে হাত মেলালেও শরদ পাওয়ার তাঁকে সমর্থন করলেন।
অজিত পাওয়ারের নেতৃত্বে বিদ্রোহের পর শরদ পাওয়ার যে ভূমিকা নিচ্ছেন তাতে ২০২৪ নির্বাচনের আগে ইন্ডিয়া বারেবারে অস্বস্তিতে পড়ছে। মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের সমাবেশের আগে ফের এদিন অস্বস্তি বাড়িয়ে দিলেন এনসিপি সুপ্রিমো। তিনি বলেন, কোনও নেতা আলাদা কোনও সিদ্ধান্ত নিয়েছেন বলেই তার অর্থ এই নয় যে দলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

শরদ পাওয়ারের সাফ কথা, দলের অন্দরে কোনও ফাটল নেই। দলের সব সদস্যই আমাদের নেতা। অজিতও আমাদের নেতা। মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা একনাথ শিন্ডে শিবিরের সরকারের অজিত পাওয়ার যোগদানের পর পার্টি সুপ্রিমো শরদ পাওয়ারের এই বিবৃতি ভাবিয়ে তুলেছে রাজনৈতিক মহলকে।
শরদ পাওয়ার একদিকে বলছেন তিনি বিজেপির সঙ্গে যাবেন না, অন্যদিকে তিনি অজিত পাওয়ারের সঙ্গে বৈঠক করছেন, তাঁকে সমর্থন করছেন বিদ্রোহী ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরও। অজিতের নেতৃত্বে একটা বড়ো অংশ সরে যাওয়ার পরও শরদ পাওয়ার বলছেন, তাঁর দলে কোনও বিভাজন নেই।
শরদ পাওয়ার বারামতিতে একটি অনুষ্ঠানে য়োগ দিতে এসে বলেন, এনসিপিতে কোনও বিভাজন পরিস্থিতি নেই। কিছু নেতা ভিন্ন অবস্থান নিয়েছেন, তাকে বিভক্তি বলা যায় না। অজিত পাওয়ার সম্পর্কে কথা বলতে গিয়ে শরদ পাওয়ার বলেন, একবার বা দুবার কেউ কেউ এমন সিদ্ধান্ত নিতেই পারে। পরে বুঝতে পারে যে সিদ্ধান্তটি সঠিক ছিল না।
শরদ পাওয়ারের এহেন বিবৃতি প্রসঙ্গে বিধানসভার বিরধী দলনেতা বিজয় ভেদেত্তিওয়ারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, এই প্রশ্ন শরদজিকে করাই শ্রেয়। তিনিই এর সঠিক উত্তর দিতে পারবেন। কিংবা দেবেন্দ্র ফড়নবিশকে প্রশ্ন করা হলেও তিনি উত্তর দিতে পারেন। আর বিজেপিরই তো জবাব দেওয়া উচিত এই প্রশ্নের।












Click it and Unblock the Notifications