আইবি-র সতর্কবাণী সত্ত্বেও এড়ানো গেল না পাঞ্জাবে জঙ্গি হামলা
পাঠানকোট, ২ জানুয়ারি : নতুন বছরের শুরুতেই জঙ্গি হামলার আশঙ্কা করা হয়েছিল ভারতে। আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে বারবার সতর্ক করা হয়েছিল এই বলে যে, পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে জঈশ-ই-মহম্মদ জঙ্গিদের একটি দল পাঞ্জাবে প্রবেশ করেছে। [পাঠানকোটে আত্মঘাতী পাক জঙ্গি হানার খুঁটিনাটি জেনে নিন]
এই দলটিই পাঞ্জাবের গুরুত্বপূর্ণ জায়গায় জঙ্গি নাশকতা চালাতে পারে। এই দলের জঙ্গিরা পাকিস্তানে থাকা অন্য সদস্যদের সঙ্গেও ফোনে একাধিকবার কথা বলেছে বলেও এমনকী জানানো হয়। অথচ এসব সত্ত্বেও এড়ানো গেল না এদিনের হামলা।

এদিন ভোর ৩টে নাগাদ সেনার পোশাকে পাঠানকোটের সেনা বিমানঘাঁটিতে গিয়ে হামলা চালায় জঙ্গিরা। প্রায় ৬ ঘণ্টার লড়াইয়ের পরে ৪ জঙ্গি মারা গেলেও শহিদ হয়েছেন ৩ জওয়ান। অন্যদিকে বাকী জীবিত ২ জঙ্গির খোঁজে এখনও অপারেশন চলছে বলে জানানো হয়েছে।
বস্তুত, পয়লা জানুয়ারি থেকেই গোটা পাঞ্জাবে জঙ্গি হামলার আশঙ্কায় লাল সতর্কতা জারি হয়েছিল। কারণ আইবি গোয়েন্দারা জানিয়েছিলেন যে সীমান্ত পেরনো জঙ্গিরা যেকোনও মুহূর্তে হামলা চালাতে পারে।
তাছাড়া পাঞ্জাব পুলিশের সুপারিনটেনডেন্টের এসইউভি গাড়ি ছিনতাইয়ের পরে আরও বেশি করে সতর্কতা অবলম্বন করা হয়েছিল। অথচ এসব সত্ত্বেও এড়ানো গেল না জঙ্গি হামলার মতো ভয়ঙ্কর ঘটনা!
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications