পাঠানকোটে আত্মঘাতী পাক জঙ্গি হানার খুঁটিনাটি জেনে নিন
পাঠানকোট, ২ জানুয়ারি : গুরুদাসপুরে হামলার ঠিক কয়েকমাসের মধ্যেই সেই পাঞ্জাবেরই পাঠানকোটে হামলা চালাল পাকিস্তান থেক সীমান্ত পেরিয়ে এদেশে আসা জঙ্গিরা।
পাকিস্তান থেকে জঙ্গিদের একটি দল ভারতে ঢুকেছে এবং নতুন বছরের শুরুতেই তারা হামলা চালাতে পারে। এমন কথা বেশ কয়েকদিন আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সারা দেশে সতর্কতা অবলম্বনও করা হয়েছিল। তবুও হামলা ঠেকানো গেল না। নিচে দেখে নিন পাক জঙ্গি হামলা সম্পর্কে বিস্তারিত নানা তথ্য একনজরে।

বিমানঘাঁটিতে জঙ্গি হামলা
পাঠানকোটে যে সেনা বিমানঘাঁটিতে জঙ্গিরা হামলা চালিয়েছে তা ভারত-পাক সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে। সেনার বেশে পাক জঙ্গিরা এদিন হামলা চালায় বলে জানা গিয়েছে।

ভোর ৩টে নাগাদ হামলা
এদিন ভোরে ৩টে নাগাদ হামলা চালানো হয়। এরপর টানা বেশ কয়েকঘণ্টা সেনা জঙ্গি লড়াই চলেছে। বিমান ঘাঁটির যেখানে হামলা চালানো হয়, সেখানে যুদ্ধবিমান ও হেলিকপ্টার রাখা ছিল।

গাড়ি ছিনিয়ে হামলা
সূত্রের খবর, যে গাড়িতে করে এসে জঙ্গিরা হামলা চালায়, সেটি গুরুদাসপুরের পুলিশ সুপারিনটেনডেন্টের ছিল। শুক্রবার সেটিকে ছিনিয়ে নেওয়া হয়। সেইসময়ও জঙ্গিরা সেনার বেশে ছিল।

হামলার আগে পাকিস্তানে ফোন
হামলা চালানোর আগে জঙ্গিরা পাকিস্তানে ফোন করেছিল বলে জানা গিয়েছে। সেটা জানতে পেরেই গোয়েন্দারা বিমান ঘাঁটিতে খবর দিলে জঙ্গি হামলার সতর্কতা জারি করা হয়। তবে হামলা ঠেকানো যায়নি।

পিছনে জঈশ-ই-মহম্মদ গোষ্ঠী
এই আত্মঘাতী জঙ্গি হামলার পিছনে জঈশ-ই-মহম্মদ গোষ্ঠী রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

জঙ্গিরা পাকিস্তানের ভাওয়ালপুর এলাকার
সূত্রের খবর, আত্মঘাতী জঙ্গিরা সম্ভবত পাকিস্তানের ভাওয়ালপুর এলাকা থেকে হামলার লক্ষ্যে এসেছিল। এদের প্রধান উদ্দেশ্য ছিল বিমান ঘাঁটিটিকে ধ্বংস করে দেওয়া।

হেলিকপ্টারে করে এলাকায় নজরদারি
জঙ্গি হানার ঘটনা সামনে আসার পরই ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে সাহায্যের জন্য ডাকা হয়। হেলিকপ্টারে করে এলাকায় নজরদারি শুরু হয়।

পাঞ্জাব জুড়ে লাল সতর্কতা
এরপরই গোটা পাঞ্জাব জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। এমনকী জম্মু-পাঠানকোট হাইওয়েও সিল করে দেওয়া হয়েছে। প্রতিটি রাস্তায় জোর তল্লাশি চলছে।

জম্মু ও কাশ্মীরের সেনাদেরও তৈরি থাকতে বলা হয়েছে
এনএসজি, সেনা এমনকী জম্মু ও কাশ্মীরের সেনাদেরও তৈরি থাকতে বলা হয়েছে। প্রয়োজনে তাদেরও ডেকে নেওয়া হবে।

ছয় মাস আগে গুরুদাসপুরে হামলা
ঠিক ছয় মাস আগে পাঞ্জাবেরই গুরুদাসপুরে দিনানগরে একে৪৭ রাইফেল হাতে প্রকাশ্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে হামলা চালায় পাক জঙ্গিরা। ১২ ঘণ্টার টানা লড়াইয়ের পরে জঙ্গিদের নিকেশ করা সম্ভব হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications