Parliament Winter Session 2023: বিক্ষোভে উত্তাল সংসদ ভবন, বিরোধীদের পাল্টা আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর

এক দিনে দুই কক্ষের ৯২ জন সাংসদ সাসপেন্ড। যাকে বলে নজিরবিহীন ঘটনা ঘটেছে পার্লামেন্টে। কিন্তু তাতে বিরোধিতার পথে না হেঁটে সংসদ ভবনের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তঁারা। সকাল থেকে উত্তাল সংসদ ভবন।

এদিকে আজই আবার রয়েছে ইন্ডিয়া জোটের হাইফোন্টেজ বৈঠক। তাতে লোকসভা নির্বাচনের স্ট্র্যােটজি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিরোধী দলের তাবর নেতারা উপস্থিত থাকবেন সেই বৈঠকে। তার আগে ৯২ জন সাংসদকে সাসপেন্ড করার ঘটনায় যাকে বলে উত্তাল হয়ে উঠেছে লোকসভা চত্ত্বর।

Parliament Winter Session 2023

গতকালের ঘটনার পরে অনেকেই ভেবেছিলেন হয়তো বিরোধীরা সাসপেনশনের প্রতিবাদে লোকসভা এবং রাজ্যসভা অধিবেশন বয়কট করবেন। তাতে সুবিধাই হতো মোদী সরকারের। নির্ঝঞ্ঝাট অধিবেশন করা যাবে। কিন্তু তাতে সফল হতে পারল না মোদী সরকার। কারণ বিরোধীরা বয়কটের পথে না হেঁটে সংসদ চত্ত্বরে বিক্ষোভের পথে হেঁটেছে। সকাল থেকে সংসদ ভবনে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

অন্যদিকে যাঁরা সংসদের দুই কক্ষে থেকে পেরেছিলেন তাঁরাও কক্ষের ভিতরে বিক্ষোভ দেখান। তার জেরে মোটের উপর দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দিতে হয়েছে সংসদের দুই কক্ষই। বিরোধীদের সাংসদরা গান্ধী মূর্তির পাদদেশে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন।

এদিকে প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের এই আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। দলীয় বৈঠকে তিনি বিরোদীদের কড়া আক্রমণ করে বলেছেন, বিরোধীরা সাধারণ মানুষের জন্য কাজ করছেন না। তাঁরা নিজেদের স্বার্থে কাজ করছেন। সেকারণেই তাঁরা সংসদের কাজে বাঁধা তৈরি করছে। প্রসঙ্গত উল্লেখ্য সংসদ হামলার বর্ষপূর্তিতে নতুন সংসদ ভবনে দুই আগন্তুকের স্প্রে হামলা নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।

বিজেপি সাংসদের পাস নিয়ে সংসদে প্রবেশ করেছিল দুই আগন্তুক। তারপর থেকে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। বিরোধীরা প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগেরও দাবি তুলেছিলেন। এমনকি যে বিজেপি সাংসদে পাস িনয়ে ২ যুবক ভেতরে ঢুকেছিলেন তাঁর বহিষ্কার দাবি করেছিলেন বিরোধীরা। এই নিয়ে গত কয়েকদি ধরেই উত্তাল হয়ে উঠেছিল লোকসভা এবং রাজ্যসভা। বিরোধীদের বিক্ষোভের জেরে অধিবেশন চালানো যাচ্ছিল না বলে অভিযোগ করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+