Parliament Winter Session 2023: বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ অধীর-সৌগতদের, ভেতরে সাসপেন্ড আরও ৪৯ সাংসদ

সাসপেনশনের ধারা জারি রয়েছে সংসদে। বাইরে যখন বিক্ষোভ দেখাচ্ছেন অধীর চৌধুরী, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। ঠিক তখনই লোকসভায় আরও ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করা হল। সুপ্রিয়া সুলে, ফারুক আবদুল্লাহ, শশী থারুর, কার্তি চিদাম্বরম, ডিম্পল যাদব সহ ৪৯ জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।

গতকাল দুই কক্ষ মিলিয়ে মোট ৯২ জন সাংসদকে সাসপেন্ট করা হয়েছিল। সেই তালিকায় কংগ্রেসের অধীর চৌধুরী ছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় সহ একাধিক বিরোধী দলের সাংসদ। তারই প্রতিবাদে আজ সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা।

Parliament Winter Session 2023

বিক্ষোভে সামিল হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। প্ল্যাকার্ড হাতে বিরোধী সাংসদদের সংসদ চত্ত্বরে এই বিক্ষোভ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মোদী। পার্টির বৈঠকে বিরোধী দলের নেতাদের সংসদে আচরণের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

গতকালের পর মঙ্গলবার ফের সংসদের ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করা নিয়ে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, দেখতেই পাচ্ছেন মোদী সরকার কী করার চেষ্টা করছে এবং কী করা হচ্ছে। বিরোধী মুক্ত সংসদ করতে চাইছে মোদী সরকার। এমনই অভিযোগ করেছেন তিনি।

চলতি শীতকালীন অধিবেশনে সংসদে ১৪১ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তার মধ্যে কেবল লোকসভা থেকেই ৯২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। যা এখও পর্যন্ত নজিরবিহী ঘটনা বলে দাবি করা হয়েছে। এর আগে সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি বলে দাবি করেছে বিরোধীরা। সংসদেও স্বৈরাচারী আচরণ করছে মোদী সরকার এমনই আক্রমণ করেছেন তাঁরা।

সকাল থেকেই এই নিয়ে প্রতিবােদ সরব বিরোধী দলের সাংসদরা। সংসদ ভবনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এক কথায় চরম বিশৃঙ্খলতা তৈরি হয়েছে সংসদ ভবনে। বিরোধীরা কটাক্ষ করে বলেছেন সংসদ থেকে সব বিরোধীদের বাইরে বের করে দিক মোদী সরকার। তারপরেও তাঁরা আন্দোলন থামাবেন না বলে জানিয়েছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+