সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: দশম দিন, দিল্লি পুলিশের ক্ষমতা বৃদ্ধি নিয়ে বিল পেশের সম্ভাবনা

সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: দশম দিন, দিল্লি পুলিশের ক্ষমতা বৃদ্ধি নিয়ে বিল পেশের সম্ভাবনা

সংসদের শীতকালীন অধিবেশনের (Winter session) প্রায় অর্ধেক সমাপ্ত। এদিন সংসদে কোয়েম্বাটোরের সুলুরের কাছে বুধবারের সেনা হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে বিবৃতি দিতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। বুধবার ওই দুর্ঘটনায় দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াত (Bipin Rawat)-সহ ১৩ জনের মৃত্যু হয়।

কী হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশনের দশম দিনে

গতকালই সংসদে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই বিবৃতিতে দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছেন তিনি। রাতেই বিপিন রাওয়াতের মরদেহে মাল্যদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শেষ শ্রদ্ধা জানিয়েছেন সেনা বাহিনীর তিন প্রধানও। আজই সিডিএস বিপিন রাওয়াত সহ ১৩ জন সেনা অফিসারের শেষ কৃত্য সম্পন্ন হবে দিল্লিতে। তার আগে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বিপিন রাওয়াতের বাড়িতেই শায়িত রয়েছে তাঁর দেহ।

এদিকে আজও ১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে উত্তাল হতে পারে সংসদ। গতকাল বিপিন রাওয়াতের প্রয়াণে শোক জ্ঞাপনের জন্য বিক্ষোভ দেখাননি সাংসদরা। কিন্তু আজ ফের এই ইস্যুতে উত্তাল হতে পারে সংসদের দুই কক্ষ। গতকাল সংসদের দুই কক্ষই শোক প্রকাশ করে। সিডিএসের কপ্টার দুর্ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন বিরোধীরা। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তিনি ত্রিস্তরীয় তদন্ত কমিিট গঠন করেছে। বায়ুসেনা প্রধানের নেতৃত্বে চলছে তদন্ত। বায়ুসেনা প্রধান নিজে ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে উদ্ধার করা হয়েছে কপ্টারের ব্ল্যাক বক্সও।

এদিকে আজ সংসদে একাধিক বিল পেশ করার পরিকল্পনা নিয়েছে মোদী সরকার। পেশ করা হতে পারে দিল্লি পুলিশের অস্ত্র অধিকার বাড়ানো সংক্রান্ত বিল। বিচারপতিদের বেতন সংক্রান্ত বিলও পেশ হতে পারে বলে জানা গিয়েছে। তবে রাজ্যসভায় এখনও কোনও বিল পেশের সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। বিপিন রাওয়াতের শেষ কৃত্যের জন্য দ্রুত শেষ হতে পারে সংসদের দুই কক্ষের অধিবেশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+