সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: লখিমপুর খেরি ও ১২ সাংসদের সাসপেনশন ইস্যুতে উত্তাল, একনজরে ১৩ তম দিন

সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: লখিমপুর খেরি ও ১২ সাংসদের সাসপেনশন ইস্যুতে উত্তাল, একনজরে ১৩ তম দিন

এদিন ছিল সংসদের (Parliament) শীতকালীন অধিবেশনের (Winter Session) ১৩ তম দিন। সংসদের উভয়কক্ষই ছিল উত্তাল। শুরু থেকে চলতে থাকা ১২ রাজ্যসভার সাংসদ সাসপেনশন (MPs suspension) ইস্যু ছাড়াও এদিন উত্তর প্রদেশের লখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনাও উঠে এসেছিল সংসদে। কেননা মঙ্গলবার জানা গিয়েছে সিট অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা করতে চেয়ে আবেদন করেছে। এই মামলায় অভিযুক্তদের মধ্য অন্যতম হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে।

আজকে রাজ্যসভা

আজকে রাজ্যসভা

এদিন রাজ্যসভার অধিবেশন বারবার মুলতুবি করে দিতে হয়, বিরোধী সদস্যদের ১২ সাংসদের সাসপেনশন ইস্যুতে প্রতিবাদের কারণে।

আজলে লোকসভা

আজলে লোকসভা

অন্যদিকে লোকসভায় বিরোধী সদস্যরা লখিমপুর খেরির ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ইস্তফার দাবি করেন। মঙ্গলবার জানা গিয়েছে এই ঘটনায় বিশেষ তদন্তকারী গল বলেছে ৩ অক্টোবরের ঘটনা পরিকল্পিত। যা নিয়ে মুলতুবি প্রস্তাবও আনা হয় লোকসভায়।

 লোকসভায় রাহুলের মুলতুবি প্রস্তাব

লোকসভায় রাহুলের মুলতুবি প্রস্তাব

লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের অপসারণ দাবি করে মুলতুবি প্রস্তাবটি আনেন। প্রসঙ্গত লখিমপুর খেরিতে অভিযুক্তদের মধ্যে অন্যতম হলেন এই অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। রাহুল দাবি করেন, সিটের রিপোর্ট নিয়ে সংসদে আলোচনা করতে হবে।

যথা সময়েই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা

যথা সময়েই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা

জম্মু ও কাশ্মীরকে যথা সময়েই রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। এদিন সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী এই কথা জানিয়েছেন। মন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রাখা হয়েছিল দুই কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখকে রাজ্যের মর্যাদা দিতে কোনও কোনও সময়সীমা রয়েছে? প্রসঙ্গত উল্লেখ্য এই বছরের শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে বলেছিলেন জম্মু ও কাশ্মীরকে খুব তাড়াতাড়ি রাজ্যের মর্যাদা ফেরানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+