Parliament Special Session: নেহরুর মন্ত্রিসভার প্রশংসা করে ৩৭০ ধারা বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্তের উল্লেখ মোদীর
পরোনো সংসদ ভবনের শেষ দিনের শেষ অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহরুর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গে নেহরুর মন্ত্রিসভারও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, এই সংসদ ভবনে জড়িয়ে রয়েছে একাধিক ঐতিহাসিক স্মৃতি।
দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর স্বাধীন ভারতের জন্য এই সংসদ ভবন থেকেই প্রথম বক্তৃতা করেছিলেন। প্রথম স্বাধীন দেশের সরকার পরিচালনা করেছিলেন এই সংসদ ভবন থেকেই। আবার এই সংসদ ভবনেই ৩৭০ ধারা বাতিলের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও এদিন বলেছেন প্রধানমন্ত্রী মোদী।

পুরনো সংসদ ভবনের শেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে আবেগ প্রবণ হয়ে গিয়েছিলেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন স্বাধীনতার দিন থেকে একাদিক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই সংসদ ভবন। জওহরলাল নেহরু থেকে শুরু করে লাল বাহাদুর শাস্ত্রী, মনমোহন সিংয়ের নাম করেছেন মোদী। সেই সঙ্গে অটল বিহারী বাজপেয়ী, নরসিমা রাওয়কে শ্রদ্ধা জানাতেও ভোলেননি প্রধানমন্ত্রী মোদী।
সেই সঙ্গে এই সংসদেই মহিলা সাংসদদের সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে ৩৭০ ধারা বাতিল, জিএসটি বিল পাশ একাধিক ঐতিহাসিক সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। পুরনো সংসদভবনের সঙ্গে তাঁদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী। নতুন সংসদ ভবনে নতুন ইতিহাস তৈরি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications