Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jagdeep Dhankhar: 'সংসদই শেষ কথা', বিচার বিভাগের 'অতিরিক্ত ক্ষমতা' নিয়ে সরব উপরাষ্ট্রপতি

Jagdeep Dhankhar: মঙ্গলবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সেখানে বিচার বিভাগের 'অতিরিক্ত ক্ষমতার' সমালোচনা করে তিনি বলেন, "সংসদই সর্বোচ্চ।" তিনি বলেন, সংসদ হল সর্বোচ্চ কর্তৃপক্ষ এবং এর ওপরে কোন কর্তৃপক্ষ নেই। কারণ সংসদে নির্বাচিত সংসদ সদস্যরা সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করে। এমপি রায় সব কিছু তাদের ওপরে কেউ নেই।

উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের দুটি পরস্পরবিরোধী বক্তব্যের উল্লেখ করেন। তিনি বলেন, "একটি ক্ষেত্রে, সুপ্রিম কোর্ট বলেছে যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয় (গোরকনাথ মামলা) এবং অন্য ক্ষেত্রে বলা হয়েছে যে, এটি সংবিধানের অংশ (কেশবানন্দ ভারতী)।"

jagdeep dhankhar

এদিন তিনি বলেন, "আমাদের নীরবতা খুব বিপজ্জনক হতে পারে। চিন্তাশীল মনকে আমাদের উত্তরাধিকার রক্ষায় অবদান রাখতে হবে। আমরা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস বা ব্যক্তিদের কলঙ্কিত করার অনুমতি দিতে পারি না। সাংবিধানিক কর্তৃপক্ষের প্রতিটি শব্দ সংবিধান দ্বারা পরিচালিত হয়।"

তিনি আরও বলেন, "আমাদের ভারতীয়তা নিয়ে গর্ব করা উচিত। আমাদের গণতন্ত্র কীভাবে বিশৃঙ্খলা সহ্য করতে পারে? জনসাধারণের সম্পত্তি পোড়ানো হচ্ছে। জনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। আমাদের এই শক্তিগুলোকে নিষ্ক্রিয় করতে হবে। প্রথমে কাউন্সেলিং করে এবং প্রয়োজনে তিক্ত ওষুধও ব্যবহার করতে হবে।"

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বেশ কয়েকজন নেতা এবং উপরাষ্ট্রপতি সম্প্রতি শীর্ষ আদালতের বিরুদ্ধে তাদের ক্ষমতা লঙ্ঘন এবং নির্বাহী বিভাগের উপর হস্তক্ষেপের অভিযোগ করেছেন। হিংসা কবলিত পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির আবেদনের শুনানি চলাকালীন, বিজেপি নেতাদের একটি অংশ বিচারবিভাগের ক্ষমতার সীমালঙ্ঘন করেছে বলে অভিযোগ তোলে। এর প্রেক্ষিতে শীর্ষ আদালত একটি মন্তব্য করে। ঠিক তার পরের দিনই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বিচারবিভাগের 'অতিরিক্ত ক্ষমতার' সমালোচনা করে নতুন করে বিতর্ক উস্কে দিলেন।

বাংলায় রাষ্ট্রপতির শাসন এবং আধাসামরিক বাহিনী মোতায়েনের দাবিতে করা আবেদনের শুনানিকালে বিচারপতি বিআর গাভাই বলেন, "আপনি কি চান, আমরা রাষ্ট্রপতির কাছে এটি আরোপের জন্য একটি রিট অফ ম্যান্ডামাস জারি করি? বর্তমানে, আমরা নির্বাহী (ডোমেন) মধ্যে অনুপ্রবেশের অভিযোগের মুখোমুখি হচ্ছি।"

Take a Poll

এর আগে বৃহস্পতিবার, উপরাষ্ট্রপতি একটি রাজ্য কর্তৃক পাস করা বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য সময়সীমা নির্ধারণের জন্য সুপ্রিম কোর্টের সমালোচনা করেন। বিচার বিভাগের জবাবদিহিতার আহ্বান জানিয়ে ধনখড় বলেন, "সুতরাং আমাদের এমন বিচারক আছেন যারা আইন প্রণয়ন করবেন। নির্বাহী কার্য সম্পাদন করবেন, যারা সুপার পার্লামেন্ট হিসেবে কাজ করবেন এবং তাদের কোনো জবাবদিহিতা নেই। কারণ দেশের আইন তাদের উপর প্রযোজ্য নয়।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+