স্মৃতি ইরানিকে নতুন নামে ডাকলেন পরেশ রাওয়াল, টুইটে কেন্দ্রীয়মন্ত্রীর প্রশংসা
কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানির প্রশংসায় পঞ্চমুখ হয়ে এবার তাঁকে 'ফায়ারব্র্যান্ড' আখ্যা দিলেন বিজেপি সাংসদ ও অভিনেতা পরেশ রাওয়াল
কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানির প্রশংসায় পঞ্চমুখ হয়ে এবার তাঁকে 'ফায়ারব্র্যান্ড' আখ্যা দিলেন বিজেপি সাংসদ ও অভিনেতা পরেশ রাওয়াল। সিবিএফসি ও এফটিআইআই- নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য স্মৃতির ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

টুইট বার্তায় পরেশ রাওয়াল লিখেছেন, প্রথমে গীতিকার প্রসূন যোশীকে সিবিএফসি- চেয়ারম্যান নিয়োগ ও বুধবার অনুপম খেরকে পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নিয়োগ করার জন্য ফায়ারব্র্যান্ড স্মৃতি ইরানিকে অভিনন্দন। ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলে টুইট করেছেন তিনি।
Congrats to firebrand @smritiirani for bringing in Prasoon Joshi n Anupam Kher. Much needed boost for the film industry.
— Paresh Rawal (@SirPareshRawal) October 11, 2017
পরেশ রাওয়ালকে পাল্টা টুইট করে হাত জোড় করে ইমোজি পাঠিয়েছেন স্মৃতি ইরানি।
— Smriti Z Irani (@smritiirani) October 11, 2017
২০১৪ সালে গজেন্দ্র চৌহানকে এফটিআইআই-এর চেয়ারম্যান নিয়োগ করার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু। গজেন্দ্র চৌহানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রাক্তনীরাও। অপরদিকে সিবিএফসি-র চেয়ারম্যান হিসেবে পহলাজ নিহলানিকে নিয়েও কম বিতর্ক হয়নি। ফলে তাঁর জায়গায় প্রসূন যোশীকে স্বাগত জানিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই।












Click it and Unblock the Notifications