প্রাক্তনের স্টাইলেই স্মৃতিকে প্রোপোজ! হাঁটু গেড়ে EX-কেও বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পলাশ, ভাইরাল সেই ছবি
ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং গায়ক পলাশ মুচ্ছলের ২৩ নভেম্বর বিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার কথা ছিল। আয়োজিত হওয়া জমকালো অনুষ্ঠানের মাত্র কয়েক ঘন্টা আগেই স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। যে কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বিয়ের অনুষ্ঠান। বাবার অসুস্থতার কারণে স্মৃতি মান্ধনার বিয়ে স্থগিত হওয়ার পর পরই পলাশ মুচ্ছলের প্রাক্তন প্রেমিকার সাথে একটি ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা রকমের জল্পনা। যেখানে দেখা যাচ্ছে কদিন আগে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে যেভাবে হাঁটু মুড়ে পলাশ স্মৃতিকে প্রোপোজ করেছিলেন ঠিক একই কায়দায় পলাশ তাঁর প্রাক্তন প্রেমিকাকেও প্রোপোজ করেছেন।

সবকিছু ঠিক থাকলে গত রবিবারই অর্থাৎ ২৩ নভেম্বর সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল তাঁদের। কিন্তু আচমকা স্মৃতির বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে সেই বিয়ে স্থগিত করা হয়। কিন্তু এই সমস্ত ঘটনা এক অন্য মোড় নেয়। পলাশ এবং স্মৃতি মান্ধানার নতুন বিয়ের তারিখ নিয়ে যখন সকলের মনে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পলাশের একের পর এক পুরনো ছবি। জানা যাচ্ছে যে, ভাইরাল হওয়া ওই ছবিতে পলাশের সঙ্গে যে মেয়েটিকে দেখা যাচ্ছে তিনি স্মৃতি মান্ধানারই বন্ধু। মেয়েটির নাম মেরি ডি কোস্তা। স্মৃতি ও পলাশের বিয়েতে কোরিওগ্রাফি করছিলেন তিনি।
Btw She is Palash Muchhal’s ex.👀 https://t.co/bkjHpqz07I pic.twitter.com/DnFusW59qY
— Mention Cricket (@MentionCricket) November 25, 2025
স্মৃতি এবং পলাশের বিয়ের ঠিক আগের দিন রাতেই গায়কের সঙ্গে কোরিওগ্রাফারের অত্যন্ত ঘনিষ্ট চ্যাটও ফাঁস হয়ে যায়। তাঁদের ঘনিষ্ঠ কথাবার্তার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। সেই চ্যাটে কখনও পলাশ বলছেন, 'চলো একসাথে সাঁতার কাটতে যাই।' আবার কখনও একসাথে সমুদ্রসৈকতে যাওয়ার প্রস্তাবও দিচ্ছেন তিনি। চ্যাট অনুযায়ী পলাশ যায় প্রকাশ করেছেন যে, দূরত্বের জন্য স্মৃতির সঙ্গে এখন আর আগের মতো তাঁর সম্পর্কও নেই। কারণ বেশিরভাগ সময়েই ক্রিকেটের কারণে দূরে থাকতে হয় স্মৃতিকে।
প্রাক্তনকে ঠিক স্মৃতির মতো করেই একই ভাবে প্রপোজ করার ছবিটা দেখার পর নেটিজেনরা জানিয়েছেন যে, পলাশ সবময়ের জন্যই রোম্যান্টিক। তাঁর প্রপোজ করার স্টাইলটাই এরকম।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications