ফের সীমান্তে পাকিস্তানি ড্রোন টেনে নামাল ভারত, জারি উচ্চ সতর্কতা
পাঞ্জাবের তরণ জেলার খেম করণ সেক্টরে সীমান্ত এলাকায় পাকিস্তানি ড্রোন টেনে নামাল ভারতীয় সেনা। এদিন বিএসএফ ড্রোন টেনে নামানোর পরে সীমান্তের গ্রাম এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
পাঞ্জাবের তরণ জেলার খেম করণ সেক্টরে সীমান্ত এলাকায় পাকিস্তানি ড্রোন টেনে নামাল ভারতীয় সেনা। এদিন বিএসএফ ড্রোন টেনে নামানোর পরে সীমান্তের গ্রাম এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। দেখার পরই বিএসএফ ফায়ারিং করে ড্রোন টেনে নামায়। অ্যান্টি-এয়ারক্রাফ্ট বন্দুক দিয়ে টেনে নামানো হয়। তবে এটা এখনও স্পষ্ট নয়, ড্রোনটি ভারতীয় সীমান্তের ভিতরে পড়েছে নাকি পাকিস্তানি সীমান্তে গিয়ে পড়েছে।
সীমান্তবর্তী গ্রামের মোড়ল লখবীর সিং জানিয়েছেন, ড্রোনটি তিনি লক্ষ্য করেন। তার কিছুক্ষণের মধ্যেই ফায়ারিং শুরু হয়ে যায়।
এর আগে রবিবার রাতে ভারতীয় বায়ুসেনা সুখোই ৩০ ও মিরাজ ২০০০ ফাইটার বিমান দিয়ে পাকিস্তানি এফ ১৬-কে ধাওয়া করে তাড়িয়ে দেয়। বিমানটি পাঞ্জাব সীমান্তের একেবারে কাছে চলে এসেছিল।

Click it and Unblock the Notifications