প্রজাতন্ত্র দিবসে হামলার আশঙ্কা, বাংলা থেকে যোগী রাজ্যে আশ্রয় নেওয়া ২ জঙ্গির খোঁজে চিরুনি তল্লাশি
প্রজাতন্ত্র দিবসে দিল্লি কিংবা গুজরাতে হামলার পরিকল্পনা। দিল্লি পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএনআই এই হামলার পরিকল্পনা করেছে।
প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লি কিংবা গুজরাতে জঙ্গি হামলার পরিকল্পনা। দিল্লি পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএনআই এই হামলার পরিকল্পনা করেছে।

নেপাল থেকে ভারতে প্রবেশ
সূত্রের আরও খবর তামিলনাড়ু থেকে পালিয়ে যাওয়া ছয় জঙ্গি নেপাল গিয়েছে। সেখান থেকে তারা আবার ভারতে প্রবেশ করেছে। এই ছয়জনের বিরুদ্ধে থিরুভাল্লুর পূর্ব জেলার হিন্দু মুন্নানি নেতা কেপি সুরেশকে হত্যার অভিযোগ রয়েছে। এদেরকে সন্দেহভাজন আইএসআইএস বলেও মনে করা হচ্ছে।

গ্রেফতার ৪
দিল্লি পুলিশের বিশেষ টিম ৯ জানুয়ারি এই ছয়জনের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছেন। এদের গ্রেফতারের আগে এনকাউন্টারও হয় বলে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরপর চতুর্থ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃতের সঙ্গে আইএসআইএস-এর যোগাযোগ আছে বলে সন্দেহ পুলিশের। বাকি দুজনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

যোগী রাজ্যে আশ্রয় ২ জঙ্গির
বস্তির আইজি আশুতোষ কুমার জানিয়েছেন, তারা দুই জঙ্গি সম্পর্কে তথ্য পেয়েছেন। তারা জানতে পেরেছেন ওই দুই জঙ্গি উত্তর প্রদেশে রয়েছে। সূত্রের খবর অনুযায়ী দুই জঙ্গি হল খাজা মইনুদ্দিন এবং আব্দুল সামাদ। এদেরকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে শেষ দেখা গিয়েছিল। ২০১৭ সালের সেপ্টেম্বরে খাজা মইনুদ্দিনকে গ্রেফতার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর অনুযায়ী, মইনুদ্দিন আইএসআইএস-এর সঙ্গে যুক্ত।

ধৃতদের স্কীকারোক্তি
১০ জানুয়ারি ধৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাদের নির্দেশ দেওয়া হয়েছে, পুলিশ এবং সেনাবাহিনীর ওপর হামলা চালাতে। এছাড়াও হিন্দু ও আরএসএস নেতাদের ওপরম হামলা চালাতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications