জম্মু ও কাশ্মীরের কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকিস্তানের হামলা! যোগ্য জবাব ভারতের
জম্মু ও কাশ্মীরের কুঞ্জ জেলার কৃষ্ণ ঘাঁটি সেক্টরে বুধবার পাকিস্তান সেনা যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করে। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে এদিন ভারতীয় সেনার একাধিক পোস্টে হামলা চালায়। যার ফলে ভারতীয় সেনাবাহিনী যোগ্য জবাব দিয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, ১লা এপ্রিল কৃষ্ণ ঘাটি সেক্টরে পাকিস্তানের অনুপ্রবেশ এর কারণে একটি স্থলমাইন বিস্ফোরণ ঘটে। এরপরই পাকিস্তান সেনা দিনা উস্কানিতে গুলি চালায় এবং যুদ্ধ বিরোধী লঙ্ঘন করে। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতীয় সেনাবাহিনী ক্যালিব্রেটেড এবং নিয়ন্ত্রিত পদ্ধতিতে এর জবাব দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য দুই দেশের সামরিক বাহিনী মিলিটারি অপারেশনসের মহাপরিচালকদের মধ্যে হওয়া বোঝাপড়া নীতিমালা বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১ সালে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষের শীর্ষ কর্মকর্তারা সহিংসতার কারণ হতে পারে এমন উদ্বেগগুলি সমাধানে সম্মত হন। এদিকে ৩১শে মার্চ সন্দেহজনক গতিবিধি ধরা পড়ার পর ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) যৌথ অভিযান শুরু করে। এর ফলে ১লা এপ্রিল ভোরে নতুন করে সংঘর্ষ শুরু হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কাঠুয়ার পাঞ্জতীর্থীতে একাধিক নজরদারি অ্যামবুশ মোতায়েন করা হয়েছিল। ৩১শে মার্চ রাতে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়, যার ফলে গুলি চালানো শুরু হয়, বলে জানা গিয়েছে। নিরাপত্তা বাহিনী নজরদারি বাড়িয়েছে এবং অঞ্চলে সতর্কতা বজায় রাখা হচ্ছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications