Jammu and Kashmir: কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে হামলার দায় স্বীকার পাক জঙ্গি সংগঠনের
অবশেষে কাশ্মীরে রেসাইয়ে তীর্থযাত্রীদের উপরে জঙ্গি হামলার দায় স্বীকার করল পাক জঙ্গি সংগঠনে লস্কর-ই-তৈবা। গতকাল বিকেলে কাটরাগামী তীর্থযাত্রীদের বাসে হামলা চালায় জঙ্গিরা। হঠাৎ করে তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তার জেরে খাদে পড়ে যায় বাসটি।
এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৩ জন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। আজ সকাল থেকেই সেখানে তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ এবং সেনাবাহিনী। জঙ্গলের মধ্যে ড্রোন দিয়ে চলছে চল্লাশি অভিযান। জঙ্গল থেকেই তীর্থযাত্রীদের বাসে গুলি চালানো হয়েছিল বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ছবি।

এ এক নতুন ধারায় হামলা চালিয়েছে জঙ্গিরা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর জঙ্গি নাশকতায় অনেকটাই রাশ টেনেছিল সেনা। কাশ্মীরের জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গিয়েছিল। পর্যটকে ঢল নেমেছিল উপত্যকায়। কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে কাশ্মীরে এবার রেকর্ড সংখ্যক ভোটার ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। আগের মতো আর ভোট ঘিরে অশান্তির খবর শোনা যায়নি কাশ্মীরে।
এদিকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বাসটি খাদে পড়ার পরেও জঙ্গিরা গুলি চালিয়েছিল। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে চলেছিল গুলি বর্ষণ। কমপক্ষে ৩ জন জঙ্গি একনাগারে গুলি চালিয়েছে সেখানে। তারমধ্যে একজঙ্গি বাসের সামনে থেকে গুলি চালায়। সেকারণে চালক স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ করতে পারেনি। গুলি চালকের গায়েও লেগেছিল সেসময়।
বাসের এক আহত যাত্রী রোমহর্ষক সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আরের আহত যাত্রী জানিয়েছেন শিবখোরি মন্দির থেকে বাসটি ছাড়ার পর চার-পাঁচ কিলোমিটার নিরাপদেই এসেছিল। তারপরেই গুলির শব্দ শুনতে পান তাঁরা। চালক বাস না থামিয়েই সেটি ছুটিয়ে নিয়ে যাচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি। আবার আরেক আহত যাত্রূী জানিয়েছেন বাসের পিছন থেকেও গুলি চালিয়েছিল জঙ্গিরা। অর্থাৎ বাসটিকে তিনদিকে ঘিরে গুলি চালানো হয়েছিল।












Click it and Unblock the Notifications