Pahalgam Terror Attack: সৌদি সফর ছেঁটে দেশে ফিরছেন মোদী, সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের হুঁশিয়ারি

জম্মু ও কাশ্মীরে ফের একবার ভয়ানক সন্ত্রাসবাদী হানা হয়েছে। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে বিকেল নাগাদ ভয়াবহ জঙ্গি হামলার খবর সামনে আসে। বেছে বেছে ভূস্বর্গে যাওয়া পর্যটকদের নৃশংসভাবে হামলা চালিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় ফের একবার ভূস্বর্গে তো বটেই সারা ভারত তথা বিশ্বে হইচই পড়ে গিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন। এই খবর পাওয়ার পরই তিনি সফর কাটছাঁট করে তড়িঘড়ি দেশে ফিরে আসছেন।

এদিনই মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছিলেন। সেখানে সফর চলাকালীনই কাশ্মীরের জঙ্গি হামলার খবর সামনে আসে। তারপরই তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন এবং তাঁকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন। সৌদি আরবের প্রধানমন্ত্রী এবং যুবরাজ মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে তিনি সেদেশে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গিয়েছিলেন।

Pahalgam Terror Attack

পহেলগাঁওয়ে হামলার পরেই কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করেন প্রধানমন্ত্রী। এবং হুঁশিয়ারি দিয়ে জানান, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকেই রেয়াত করা হবে না। তিনি বলেন, দুষ্ট পরিকল্পনা ভারতের বিরুদ্ধে করলেও তা কখনও সফল হবে না এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিরোধের কথা তিনি জানান। একইসঙ্গে হামলায় নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী মোদী।

এদিনের কাশ্মীর হামলায় পহেলগাঁওয়ে যেখানে ঘটনাটি ঘটেছে সেটি একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল। বিকেলের দিকে পর্যটকদের উপর এই হামলায় অন্ততপক্ষে ২৬ জনের প্রাণ গিয়েছে এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পরে ভূস্বর্গে এটাই সবচেয়ে ভয়ানক জঙ্গি হামলা।

নিহত ২৬ জনের মধ্যে দুজন বিদেশি রয়েছেন এবং দুজন স্থানীয় মানুষ রয়েছেন। সন্ত্রাসবাদীরা সবমিলিয়ে ৫০ রাউন্ডের ওপরে গোলাগুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই জঙ্গি হামলার পরেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি থেকে কাশ্মীর উড়ে যান। তার আগে তিনি দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন এবং গোটা ঘটনা শুনে পরিস্থিতি শান্ত করতে এবং জঙ্গিদের খুঁজে বার করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নির্দেশ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+