Pahalgam Terror Attack: 'আক্রমণ' শুরু করে দিল ভারতীয় বায়ুসেনা! পাকিস্তানের প্রধানমন্ত্রী বললেন...
Pahalgam Terror Attack: যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে ভারত! জল যে ভাবে বন্ধ করছে তা কখনই গ্রাহ্য নয় বলে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (Pakistan Prime Minister Shehbaz Sharif)। পহেলগাঁও হামলার পরেই একের পর এক 'স্ট্রাইক' চালিয়েছে নরেন্দ্র মোদী সরকার। একদিকে সিন্ধু জল চুক্তি বাতিল করেছে। অন্যদিকে সমস্ত পাকিস্তানের কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একের পর এক পদক্ষেপে কার্যত দিশেহারা সে দেশ।
আর এরপরেই (Pahalgam Terror Attack) জরুরি বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, একদিকে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যেমন বৈঠক করেন, তেমনই পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গেও শেহবাজ শরীফ (Pakistan Prime Minister Shehbaz Sharif) এর কথা হয় বলে জানা যাচ্ছে।

আর এই বৈঠক শেষে তিনি বলেন, ভারত যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। যেভাবে সিদ্ধু চুক্তি বাতিল করেছে ভারত তা কখনই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য।
পাক প্রধানমন্ত্রীর কথায়, সিন্ধু চুক্তি বাতিল করা সঠিক সিদ্ধান্ত নয়। তবে আলোচনার মাধ্যমেই সমাধানের পথে হাঁটব আমরা। জলের প্রবাহ বন্ধ করে দিলে অবিচার হবে। শুধু তাই নয়, সে দেশের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেহবাজ শরীফ জানিয়েছেন, কাউন্সিল অফ কমন ইন্টারেস্টের (Council of Common Interests (CCI) অনুমোদন ছাড়া নতুন কোনও খাল কাঁটা হবে না। আগামী ২ মে অর্থাৎ শুক্রবার কাউন্সিল অফ কমন ইন্টারেস্টের বৈঠক আছে। এরপরেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়ছেন।
Pahalgam Terror Attack: যে কোনও সময়ে প্রত্যাঘাত?
অন্যদিকে উত্তেজনার মধ্যেই ভারত পুরোদমে যুদ্ধের মহড়া শুরু করে দিল ভারতীয় বায়ুসেনা। যুদ্ধের মহড়ার নাম দেওয়া হয়েছে আক্রমণ (Aakraman (Attack)। বিশাল এলাকা জুড়ে এই মহড়া শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। যেখানে সুখোই, রাফালকে মহড়ায় নামানো হয়েছে বলে জানা যাচ্ছে। যা খবর, রাতের অন্ধকারে কীভাবে শত্রুপক্ষের উপর হামলা সেই সংক্রান্ত তালিম সেরে নিচ্ছেন ভারতীয় বায়ুসেনার পাইলটরা|?
অন্যদিকে ভারতীয় নৌবাহিনীও যুদ্ধভ্যাস শুরু করেছে বলে জানা যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকালেই আইএনএস সুরাত থেকে মিসাইলের পরীক্ষা করা হয়। আর এরপর নৌবাহিনী এয়ারক্রা্যাফটকে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি এক সংবাদমাধ্যমের। আর এরপরেই প্রশ্ন উঠছে যে কোনও সময়ে পহেলগাঁও'য়ের বদলা নেবে ভারত?












Click it and Unblock the Notifications