Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pahalgam: পহেলগাঁও'য়ের বদলা নিতে তৈরি ভারত! গভীর সাগর থেকে মিসাইল ছুঁড়ল Indian Navy, ঘুম উড়ল পাকিস্তানের

Pahalgam Terror Attack: পহেলগাঁও'তে ভয়াবহ জঙ্গি হামলার পরেই ক্ষোভ ফুঁসছে দেশ। প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি। এমনকী পাকিস্তানের মাটিতে আরও একটি সার্জিকাল স্ট্রাইকের দাবি জানাচ্ছেন দেশের মানুষ। এই প্রেক্ষাপটে ইতিমধ্যে পাকিস্তানে 'কুটনৈতিক স্ট্রাইক' চালিয়েছে মোদী সরকার। একদিকে যেমন পাকিস্তানের সমস্ত কূটনীতিক দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তেমনই সিন্ধু জল চুক্তিও বাতিল করা হয়েছে।

এমনকী পাকিস্তানের সমস্ত নাগরিককে দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, আরও ভয়ঙ্কর হামলা (Pahalgam Terror Attack) যে অপেক্ষা করছে পাকিস্তানের জন্য তা আজ বৃহস্পতিবার বুঝিয়েও দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আর এর মধ্যেই আরও আধুনিক এবং শক্তিশালী মিসাইলের পরীক্ষা কল ভারত।

Pahalgam Terror Attack

ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) যুদ্ধ জাহাজ INS Surat থেকে সেই মিসাইল নিক্ষেপ ( guided missile destroyer) করা হয়। আর তা সফল ভাবে টার্গেটকে ধ্বংস করে বলে দাবি।

পহেলগাঁও নিয়ে চলা ভারত এবং পাকিস্তানের মধ্যে বাড়ছে টেনশন। ইতিমধ্যেই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইলের পরীক্ষা করে পাকিস্তান সেনা। যা নিয়ে উত্তেজনা আরও বাড়ে। আর এর মধ্যেই এবার ভারতীয় নৌবাহিনী মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এতে দু'দেশের মধ্যে আরও উত্তেজনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

Take a Poll

Pahalgam Terror Attack: কী বলছে ইন্ডিয়ান নেভি?

ইতিমধ্যে ইন্ডিয়ান নেভি আইএনএস সুরাত যুদ্ধ জাহাজ থেকে মিসাইল পরীক্ষার একটি ভিডিও শেয়ার করেছে। একই সঙ্গে বাহিনী লিখছে, মিসাইলের সফল উৎক্ষেপণ আমাদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করবে। আত্মনির্ভর ভারতের জন্য এটি গর্বের বিষয় বলেও উল্লেখ। তবে এদিন যেভাবে এই মিসাইল পরীক্ষা করা হয়েছে তা পাকিস্তানকে স্পশ|ট বার্তা দিতেই বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

Pahalgam Terror Attack: কি বললেন মোদী?

এদিন বিহারের এক|টি সভা থেকে নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "সন্ত্রাসবাদীদের মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। ১৪০ কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি দিয়ে জঙ্গিদের কোমর ভাঙব। সন্ত্রাসবাদীদের ধ্বংস করে ছাড়বে ভারত। এমনকী খুঁজে বের করে এনে কড়া শাস্তির কথাও বলেন প্রধানমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ভারতীয় সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্ক থাকার কথাও বলা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+