Pahalgam Terror Attack: হানিমুনে গিয়ে জঙ্গি হামলায় মৃত NAVY অফিসার! স্ত্রী-মেয়ের সামনেই খুন IB কর্মকর্তাকেও

Pahalgam Terror Attack: পর্বতময় কাশ্মীরে সবুজে ঘেরা উপত্যকায় মিনি সুইৎজারল্যান্ডের রোমাঞ্চ উপভোগ করছিলেন পর্যটকরা। এক লহমায় তা বদলে গেল রক্তস্রোতে। ভরা পর্যটনেক মরসুমে জঙ্গি হামলায় রক্তাক্ত হল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈরিসন ভ্যালি। নিহত ২৮ জনের মধ্যে প্রাণ গিয়েছে ভারতীয় নৌসেনার এক কর্মীরও। মাত্র এক সপ্তাহ আগে বিয়ে সেরে হানিমুনে গিয়েছিলেন। স্ত্রীয়ের সামনেই গুলি করে খুন করা হয়েছে আরও এক ইনটেলিজেন্স ব্যুরো অফিসারকে।

মঙ্গলবার দুপুর আড়াইটে। পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়। স্ত্রীয়ের সামনেই পুরুষদের ধর্ম জিজ্ঞেস করে গুলি করে মেরে দেয় জঙ্গিরা। ২ বিদেশি নাগরিক সহ মারা গিয়েছেন ২৮ জন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বহু সহনাগরিক। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সহযোগী 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' হামলার দায় স্বীকার করেছে।

navy

মঙ্গলবার সেই হামলায় নিহত হয়েছেন ভারতীয় নৌসেনার তথ্য প্রযুক্তি বিভাগের কর্মী লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে খুন করা হয়। তার বয়স ছিল মাত্র ২৬ বছর। হরিয়ানার বাসিন্দা হলেও কোচি ছিল তাঁর কর্মস্থল। গত ১৬ এপ্রিল বিয়ে হয়েছিল বিনয়ের। তাই ছুটিতে ছিলেন বলে খবর। বিনয়ের এক সহকর্মী জানান, "৩৬ তম নাভাল ওরিয়েন্টেশন কোর্সের লেফটেন্যান্ট বিনয় আইটি অফিসার ছিলেন। ওর এহেন মৃত্যু আমাদের কাছে বড়ই দুঃখের।" হানিমুনে গিয়ে কাছ থেকে স্বামীর মৃত্যু দেখে কার্যত শোকে পাথর হয়ে গিয়েছেন স্ত্রী। জঙ্গি হামলা থেকে বেঁচে গিয়েছেন তিনি।

অন্যদিকে, স্ত্রী ও দুই সন্তানের সামনেই জঙ্গিরা গুলি করে খুন করে ইনটেলিজেন্স ব্যুরোর অফিসারকেও। আইবি কর্মকর্তার নাম মণীশ রঞ্জন। বিহারের বাসিন্দা মণীশের পোস্টিং ছিল হায়দরাবাদে। এমনটাই জানান তাঁর সহকর্মীরা। স্ত্রী ও দুই সন্তানের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে তাঁকে জঙ্গিরা মেরে ফেলে। সূত্রের খবর, হায়দ্রাবাদ থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ছুটিতে পহেলগাঁওতে গিয়েছিলেন মণীশ। কাশ্মীরে গিয়ে ছেলের সঙ্গে দেখা করার কথা ছিল। তার আগেই মর্মান্তিক পরিণতি।

অসমর্থিত সূত্রের খবর, পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহতদের যে তালিকা মিলেছে তাতে মহারাষ্ট্র, কর্ণাটক, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহীর বাসিন্দারা রয়েছেন। এছাড়াও পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাট, ওড়িশার বাসিন্দারও মৃত্যু হয়েছে বলে দাবি ওই তালিকায়। আহতদের মধ্যে অধিকাংশই মহারাষ্ট্রের বাসিন্দা বলে দাবি তালিকায়। এছাড়াও তালিকা অনুসারে তামিলনাড়ু, গুজরাট, ওড়িশারও কেউ কেউ আহত হয়েছেন জঙ্গি হামলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+