Lok Sabha Election 2024: কখনও ফুল তো কখনও সব্জি! পদ্মশ্রী প্রাপকের ভিডিও ভাইরাল, জানেন কেন?

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে! একেবারে মাটি কামড়ে পড়ে থেকে লড়াই চালাচ্ছেন শাসক-বিরোধী দলগুলি। র‍্যালি থেকে রোড শো, কোনও কিছুই বাদ পড়ছে না। কিন্তু ডান-বাম রাজনৈতিক দলগুলির প্রচারের ভিড়ে নজর কেড়েছেন তামিলনাড়ুর এক প্রার্থী। একেবারে রাস্তার পাশে বসে কখনও ফুলের মালা তৈরি তো কখনও সবজি বিক্রি করে রীতিমত প্রচার সারছেন তিনি।

তবে সাধারণ কোনও প্রার্থী নন। ভারত সরকারের তরফে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে তাঁকে। তাঁর নাম এস দামোদারম (S Damodaran)। নির্দল হয়ে ভোটের ময়দানে নেমছেন তিনি। প্রচারে কোনও অংশেই খামতি রাখতে চাইছেন এস দামোদারম। প্রথম দিন থেকেই অভিনব প্রচারে নেমেছেন তিনি।

Lok Sabha Election 2024

তামিলনাড়ুর তিরুচিরাপল্লি লোকসভা নির্বাচন (Tiruchirappalli, Tamil Nadu) থেকে লড়াই করছেন দামোদারম। সংবাদসংস্থা এএনআই'তে প্রকাশিত খবর অনুযায়ী, গ্যাস স্টোভ চিহ্নে ভোটের ময়দানে নেমছেন পদ্মশ্রী। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও শেয়ার হয়েছে। আর সেই ভিডিও'তে একেবারে লাইক-শেয়ারের ঝড়।

ভাইরাল হওয়া ছবিতে এস দামোদারম (S Damodaran)-কে বাজারে সবজি ও ফল বিক্রেতাদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। এমনকি বেশ কিছু ভিডিও'তে ফল এবং ফুল বিক্রি করতেও দেখা যাচ্ছে। আর তা বেশ নজর কেড়েছে। অনেকেই পদ্মশ্রীকে নির্বাচনে লড়াই'য়ের জন্য উৎসাহ পর্যন্ত দিচ্ছেন। এই প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই'কে দেওয়া সাক্ষাৎকারে এস দামোদারম (S Damodaran) জানিয়েছেন, তামিলনাড়ুর তিরুচিরাপল্লি লোকসভা নির্বাচন থেকে লড়াই করছি। নিজেকে এলাকারই ভূমিপুত্র বলে দাব করেছেন তিনি।

শুধু তাই নয়, গত ৪০ বছর ধরে স্যানিটেশন সেন্টারে সহকারী হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছগে। ২১ বছর যখন বয়ুস তখন থেকে এই কাজ করি। আর এই কাজের জন্য ৬০ বছর বয়সে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এস দামোদারম (S Damodaran)কে পদ্মশ্রী দেন।

কিন্তু নির্দল হয়ে ভোটে কেন দাঁড়ালেন? প্রার্থীর কথায়, মানুষের কাজের জন্যই এই সিধান্ত। বলে রাখা প্রয়োজন, আগামী ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রথম দফার নির্বাচন শুরু হবে। মোট ৭ দফার নির্বাচন হবে । আগামী ১লা জুন ভোটের শেষ দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+