RG Kar Hospital Case: আরজি কর কাণ্ডে হস্তক্ষেপ করুন,মোদীকে চিঠি ৭০ পদ্মপুরষ্কার প্রাপ্ত চিকিৎসকের
RG Kar Hospital Case: কর্তব্যরত অবস্থায় জুনিয়ার ডাক্তারকে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন! বিচার চেয়ে উত্তাল দেশ। কেউ পথে নামছেন তো কেউ গানে গানে ঘটনার বিচার চাইছেন। একই সঙ্গে নিরাপত্তা চেয়ে লাগাতার কর্মবিরতিও চালাচ্ছেন ডাক্তাররা। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে সুপ্রিম কোর্ট।
চাপ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের (West Bengal CM) উপর। আর এর মধ্যেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন ৭০ জনেরও বেশি পদ্মপুরস্কার প্রাপ্ত চিকিৎসক। যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে (RG Kar Hospital Case) ।

অন্যদিকে যে ৭০ জন চিকিৎসক নরেন্দ্র মোদীকে কার্যত এই খোলা চিঠি দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছে ডাক্তার হর্ষ মহাজন, AIIMS এর প্রাক্তন ডায়রেক্টর ডাক্তার রনদীপ গুলোরিয়া। করোনার সময় বড় ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। আইসিএমআরের প্রাক্তন অধিকর্তা ডাঃ বলরাম ভার্গব সহ একাধিক বড় নাম রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা খোলা চিঠিতে পাঁচটি দাবি জানিয়েছেন পদ্মপুরস্কার প্রাপ্ত চিকিৎসকরা। যেখানে ঘটনায় কড়া শাস্তির দাবি জানানোর পাশাপাশি ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা কড়া প্রোটকল লাগু করার কথা বলা হয়েছে। পাশাপাশি কড়া আইন আনার দাবিও জানানো হয়েছে। শুধু তাই নয়, হাসপাতালগুলির নিরাপত্তার ক্ষেত্রেও যাতে জোর দেওয়া হয় সেই কথাও প্রধানমন্ত্রীকে লেখা খোলা চিঠিতে জানিয়েছেন চিকিৎসকরা। যা নিঃসন্দেহে বড় আরজি কর ঘটনার পর বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, একদিকে বিচার অন্যদিকে পর্যাপ্ত সুরক্ষা, ঘটনার পর থেকে কর্মবিরতি পালন করছেন আরজি কর সহ বাংলার একাধিক সরকারি হাসপাতালের চিকিৎসকরা। আন্দোলনের গন্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত এখন তা ছড়িয়ে পড়েছে।
একই দাবিতে লাগাতার প্রতিবাদ জানাচ্ছেন রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে কর্মরত চিকিৎসকরা। চলছে কর্মবিরতিও। এর মধ্যেই কড়া আইন এবং সুরক্ষার দাবিতে আজ সোমবার স্বাস্থ্যমন্ত্রকের নির্মান সদনের সামনেই ফ্রি ওপিডি পরিষেবা দেবেন রেজিডেন্ট ডাক্তারররা। যেখানে এইমস সহ দিল্লির একাধিক হাসপাতালের ডাক্তাররা যোগ দেবেন বলে জানা যাচ্ছে।
যদিও কেন্দ্রের দাবি, ইতিমধ্যে তাঁরা বিশেষ কমিটি এই বিষয়ে তৈরি করেছেন। এই কমিটিই ডাক্তারদের সুরক্ষায় বিশেষ রূপরেখা তৈরি করবে বলে জানানো হয়েছে। আর তা মন্ত্রকে জমা দিলে সেই মতো ব্যবস্থার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications