স্বাধীনতা দিবসে জঙ্গি হামলা! হাজারের বেশি সিসি ক্যামেরা ইনস্টল হতে চলেছে লালকেল্লায়
সামনেই ৭৫তম স্বাধীনতা দিবসের উদযাপন। আর বিশেষ দিনকে ব্যাহত করতে একাধিক জঙ্গি সংগঠনদের হুমকি প্রত্যেক বছরই আসে গোয়েন্দাদের কাছে। দিল্লি পুলিশ এই স্বাধীনতা দিবসের আগেই লালকেল্লার চারদিকে ইন্টারনেট প্রোটোকল বেস (আইপি) ১০০০টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবারই ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) লস্কর-ই-তৈবা (এলইটি)) ও জৈশ-ই-মহম্মদ (জেম) জঙ্গি সংগঠন ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন সম্ভাব্য হামলার সতর্কবার্তা দিয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জঙ্গি সংগঠন এলইটি, জেমের মতো মৌলবাদী গোষ্ঠীগুলি আক্রমণ চালাতে পারে বলেই রিপোর্টে আশঙ্কা প্রকাশ করেছে আইবি। ১০ পাতার আইবি রিপোর্টে একাধিক জঙ্গি সংগঠনের নাম রয়েছে। ওই রিপোর্টে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর সাম্প্রতিক হামলার কথাও উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই এক জনসভায় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গলি করে হত্যা করা হয়। তাই গোয়েন্দা সংস্থার তরফে দিল্লি পুলিশকে লালকেল্লা চত্ত্বরের নিরাপত্তার ওপর বাড়তি নজর দিতে বলা হয়েছে।
আইবির রিপোর্টে বলা হয়েছে যে আলকেল্লা চত্ত্বরের প্রত্যেকটি কোণার জন্য আইপি বেস ২-মেগাপিক্সেল সিসি ক্যামেরা ৮০ শতাংশ ও আইপি বেস ৪-মেগাপিক্সেল সিসি ক্যামেরা ২০ শতাংশ প্রয়োজন রয়েছে। আইপি-বেস ৪-মেগাপিক্সেলের এই ২০ শতাংশ সিসিটিভি ক্যামেরাগুলি কৌশলগত স্থানে ইনস্টল করা হবে যা ইনস্টলেশনের সময় সংশ্লিষ্ট ডিসিপি দ্বারা অবহিত করা হবে আর বাকি এলাকাগুলি মুড়ে দেওয়া হবে আইপি-বেস ২-মেগাপিক্সেল ক্যামেরার ৮০ শতাংশ দিয়ে। এই ক্যামেরাগুলি বসানো হবে দিল্লি জেলায়, উত্তর জেলা, দক্ষি-পূর্ব, মধ্য জেলায়, সুরক্ষা ইউনিট ও উত্তর পশ্চিম জেলায়।
জানা গিয়েছে, উত্তর জেলা এবং মধ্য জেলায় প্রচুর সংখ্যক ক্যামেরা ইনস্টল করা হবে, যা লালকেল্লার পরিধি কভার করে, যেখানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপন করা হবে। এই আইপি-বেস ক্যামেরাগুলিতে মুখ সনাক্তকরণ, মানুষের গতিবিধি সনাক্তকরণ, ট্রিপওয়্যার, শব্দ সনাক্তকরণ, ইন্টুসন, ডিফোকাস, নিখোঁজ জিনিস খুঁজে বের করার মতো ফিচার্স রয়েছে। ক্যামেরাগুলির অবস্থান একটি সম্পূর্ণ এইচডি ১০৮০পি লাইভ ভিউ প্রদান করবে। মুখ সনাক্তকরণ সার্ভারের রিয়্যাল টাইমের সঙ্গে এই ক্যামেরাগুলি তাদের তথ্য শেয়ার করে নেবে।
আরও ভাল সনাক্তকরণের জন্য, এই ক্যামেরাগুলিতে অন্তর্নির্মিত ৩০X অপটিক্যাল, অটো-ফোকাস জুম লেন্স থাকবে এবং ১২X ডিজিটাল জুম ক্ষমতা থাকবে। এই ক্যামেরাগুলিতে অন্তনির্মিত ইনফ্রা রেড (আইআর) ও রাতে ১৫০ মিটার পর্যন্ত স্পষ্ট ভিউ দিতে পারার সক্ষমতা রয়েছে। প্রসঙ্গত, গত বছর প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্র্যাক্টর প্যারেড আগে থেকে বন্দোবস্ত করা রুট অনুসরণ না করে ব্যারিকেড ভেঙে দিল্লিতে প্রবেশ করে। যার ফলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে এবং দিল্লির একাধিক জায়গায় সরকারি সম্পত্তি ভাঙচুর হয়। তারা লাকেল্লায় প্রবেশ করে এবং তার প্রাচীর থেকে তাদের পতাকা উত্তোলন করে।












Click it and Unblock the Notifications