Oppositions Meet: বেসুরো মায়াবতী, শর্ত চাপিয়ে চাপ বাড়ালেন কেজরিওয়াল

শুক্রবার পাটনায় বিরোধী দল গুলির মেগা মিটিং। কিন্ত পাটনায় বৈঠক শুরুর ২৪ ঘণ্টা আগেই বিরোধী শিবিরের মতানৈক্য প্রকাশ্যে চলে এল। আম আদমি পার্টির পক্ষ থেকে সাফ জানিয়ে দিলেন, কংগ্রেস যদি কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরোধিতা না করে তাহলে এই বৈঠকে যোগ দেবে না তাঁরা। টুইটে বেসুরো হয়েছেন বিএসপি নেত্রী মায়াবতীও।

গত ২০ জুন বিজেপি বিরোধী দলগুলির কাছে চিঠি পাঠিয়ে পাটনা বৈঠকে কেন্দ্রের দিল্লি অর্ডিন্যান্সের বিরুদ্ধে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। দিল্লি মুখ্যমন্ত্রী বিরোধী নেতা-নেত্রীদের জানিয়েছিলেন এটা এখন শুধু মাত্র দিল্লিতে বলবৎ হয়েছে। এরপর অন্য রাজ্যগুলিতে একই নিয়ম লাগু হবে। এই অর্ডিন্যান্সের মধ্য দিয়ে আমলাদের নিয়োগের উপর সরাসরি হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

আপ

দেশের শীর্ষ আদালতের নির্দেশ ছিল, দিল্লিতে আমলাদের পোস্টিং ও বদলি করার সিদ্ধান্ত নেবে দিল্লি সরকারই। তার পালটা অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র। এই অর্ডিন্যান্স জারির পরেই তীব্র বিরোধিতা করেন কেজরিওয়াল। আপ শিবিরের মতে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করা। বাংলা-সহ একাধিক বিরোধী শাসিত রাজ্যে গিয়ে সমর্থন চান। কিন্তু এই প্রসঙ্গে এখনও কিছুই বলেনি কংগ্রেস।

পাটনায় বিরোধী দলগুলির বৈঠকের আগের দিনই ফের বিষয়টি নিয়ে সুর চড়াল আপ শিবির। আম শিবিরের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কংগ্রেস যদি কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরোধিতা না করে তাহলে বিরোধী বৈঠকে যোগ দেবে না আপ। শেষ পর্যন্ত যদি আপ এই বৈঠক থেকে সরে যায়, তাহলে বিরোধী ঐক্যে চিড় ধরবে বলেই অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপ

২০২৪ এর ভোটের লক্ষ্যে, বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার নিচে আনার জন্য পাটনায় বৈঠক ডেকেছেন নীতিশ কুমার। । শুক্রবার পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারি বাসভবন এক আনে মার্গে যখন অ-বিজেপি বিরোধী দলগুলির চাঁদের হাট বসতে চলেছে। ইতিমধ্যেই পাটনায় পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মমতা

এদিকে, একেবারে শেষ মুহূর্তে রাষ্ট্রীয় লোকদল নেতা জয়ন্ত চৌধুরি চিঠি লিখে নীতীশ কুমারকে জানিয়ে দিলেন, কাল বৈঠকে তিনি থাকতে পারবেন না। পূর্ব নির্ধারিত পারিবারিক অনুষ্ঠানের কারণে তিনি বৈঠকে থাকবেন না। উত্তরপ্রদেশের নেত্রী মায়াবতী আগামীকালের বৈঠকে উপস্থিত থাকবেন না।

বিএসপি নেত্রী সমাজ মাধ্যমে বার্তা দিয়েছেন, 'কংগ্রেস বা বিজেপির মতো দলগুলি আসলে দরিদ্র মানুষের প্রতি ন্যায় আনতে পারে না। ভীমরাও আম্বেদকরের তৈরি সংবিধান রক্ষা করতে পারবে না এই দলগুলি। বিরোধী বৈঠক করার আগে এই দলের নেতাদের দরকার মানুষের বিশ্বাস অর্জন করা।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+