'ভোট চোর, গদি ছোড়' স্লোগান সংসদে, অভিষেকের নেতৃত্বে দাপাচ্ছেন তৃণমূল সাংসদরা
বিহারে এসআইআর প্রত্যাহারের দাবিতে আজও উত্তাল সংসদ। বিরোধীদের হৈ-হট্টগোলের জেরে আপাতত বেলা ২টো অবধি মুলতবি হয়ে গিয়েছে রাজ্যসভার অধিবেশন। অধিবেশন শুরুর আগে স্পেশ্যাল ইনটেনসিভ রিভিসনের বিরুদ্ধে এককাট্টা হয়ে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা।
বিজেপি ও নির্বাচন কমিশন মিলে ভোট চুরি করছে বলে অভিযোগ বিরোধীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি তুলে বিরোধীদের বিক্ষোভ প্রদর্শনে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্লোগান তোলেন, ভোট চোর, গদি ছোড়। নরেন্দ্র মোদী গদি ছোড়ো। এই বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা, ডায়মন্ড হারবারের সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব, কানিমোঝিরা।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সৈয়দ নাসের হুসেন বলেন, এখনও এ বিষয়ে আলোচনা হয়নি। তবে প্রয়োজনে সমস্ত নিয়ম মেনে গণতন্ত্রের সব অস্ত্র প্রয়োগ করা হবে।
বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচারের বিরোধিতাতেও সরব হয় তৃণমূল কংগ্রেস। প্ল্যাকার্ড হাতে চলে বিক্ষোভ প্রদর্শন। বাংলা ও বাঙালিদের উপর অত্যাচার, মণীষীদের অপমান মানছি না, মানব না বলে স্লোগান ওঠে। তাৎপর্যপূর্ণ দিক হলো, এসআইআর এবং বাংলা ও বাঙালি ইস্যুতে তৃণমূলের বিক্ষোভ প্রদর্শনের সময় প্রায় পাশাপাশি দেখা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রকে। একে অপরের বিরুদ্ধে এই দুই সাংসদের বিবৃতির লড়াই বিড়ম্বনায় ফেলছিল তৃণমূলকে। কল্যাণ চিফ হুইপের পদ ছাড়েন। পরে তাঁর সঙ্গে বৈঠক করেন অভিষেক। আজ কল্যাণ স্লোগান দেওয়ার সময় গলা মেলাতে দেখা যায় মহুয়াকে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications