Parliament Session 2024: স্পিকার পদে NDA-র প্রার্থী ওম বিড়লা, পাল্টা কে সুরেশকে প্রার্থী করল বিরোধীরা
স্পিকার পদে নির্বাচনের তোরজোর শুরু হয়ে গিয়েছে। এনডিএ স্পিকার পদে ফের ওম বিড়লাকে মনোনিত করেছে। আজই সম্ভবত তিনি মনোনয়ন জমা দেবেন। তবে ডেপুটি স্পিকার কে হবেন তা এখনও ঠিক হয়নি। নিয়ম মতো ডেপুটি স্পিকার বিরোধীদের প্রতিনিধি হয়ে থাকেন।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহমতের ভিত্তিতে স্পিকার নির্বাচন করতে চাইছেন। সেকারণে স্পিকার পদপ্রার্থী নিয়ে বিরোধীদের মতামত জানতে রাজনাথ সিং এবং কিরেন রিজিজুকে দায়িত্ব দিয়েছেন তিনি। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন গতকাল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে একবার ফোন করেছিলেন রাজনাথ সিং। তারপরে আর ফোন করেননি তিনি।

এদিকে তারপরেই বিরোধীদের পক্ষ থেকে কংগ্রেসের প্রবীণ নেতা কে সুরেশকে স্পিকার পদে প্রার্থী করা হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ এনডিএ-র প্রার্থী ওম বিড়লার বিপরীতে স্পিকার পদে প্রার্থী হচ্ছেন কংগ্রেসের কে সুরেশ। স্পিকার পদের নির্বাচনেও শাসক দলকে বিন্দু মাত্র ছাড়তে নারাজ। কাজেই এবার সংসদে যে বিরোধীরাও শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে সেটা এই স্পিকার পদের নির্বাচন ঘিরেই প্রমাণ হয়ে গিয়েছে।
গতকাল প্রোটেম স্পিকার পদের নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। নিয়ম অনুযায়ী সংসদের সবচেয়ে প্রবীণ সাংসদকে প্রোেটম স্পিকার পদে নির্বাচন করা হয়। কিন্তু তাতে আমোল না দিয়েই এনডিও নিজেদের পছন্দ মতো প্রার্থীকে প্রোটেম স্পিকার পদে নির্বাচন করেছিল। বিরোধীরা দাবি করেছিল কে সুরেশকে প্রোটেম স্পিকার পদে নির্বাচন করা উচিত ছিল। কিন্তু সেটা করেনি মোদী সরকার। প্রথম দিন থেকে সংবিধান লঙ্ঘন করতে শুরু করেছে তারা।
এবারে প্রথম থেকেই মোদী সরকারকে সংসদে এক ইঞ্চি জমি না ছাড়ার মনোভাব নিয়েই ময়দানে নেমেছে। সংসদ অধিবেশনের প্রথম দিনেই শাসক বিরোধী সংঘাত প্রকাশ্যে এসেছে। প্রথম দিনে যখন এনডিএ জোটের সাংসদরা শপথ নিয়েছেন। ঠিক তখনই সংবিধান হাতে বিরোধীরা বিক্ষোভ দেখিয়েছে। তাঁরা অভিযোগ করেছেন সংবিধান লঙ্ঘন করে চলেছেন প্রধানমন্ত্রী।
যদিও অধিবেশন শুরু আগেই বিরোধীদের সহযোগিতার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছিলেন এবার আরও বড় দায়িত্ব তাঁর। আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এবং সহমতের ভিত্তিতে তিনি কাজ করতে চান বলে জানিয়েছিলেন। তাই নিয়ে বিরোধীরা কটাক্ষও করেছিলেন। ভোটের অঙ্ক কমে যাওয়ায় সুর নরম করছেন মোদী। কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধীরা।












Click it and Unblock the Notifications