Opposition Meeting: সিমলায় নয়, বেঙ্গালুরুতে হবে বিরোধীদের বৈঠক! জানালেন পাওয়ার
Opposition Meeting: সামনেই লোকসভা নির্বাচন। হাতে আর মাত্র কয়েকটা মাস। আর নির্বাচনকে মাথায় রেখে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে বিরোধীরা। পাটনার পর ফের একবার বৈঠকে বসতে চলেছে বিরোধীরা।
তবে সেই বৈঠক ( Opposition Meeting) সিমলাতে হওয়ার কথা থাকলেও হচ্ছে না। এমনটাই জানিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। তবে এই বৈঠক বেঙ্গালুরুতে হতে চলেছে বলে জানিয়েছেন তিনি। ভোটের আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

পথ দেখিয়েছে পাটনা! ইতিমধ্যে সে রাজ্যে নীতীশ কুমারের ডাকে বৈঠক করেছেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী! সবাইকে একমঞ্চে দেখা গিয়েছে। যদিও সেই বৈঠক থেকে ফের আলোচনায় বসার কথা জানানো হয়। শোনা যাচ্ছিল, শিমলাতে সেই বৈঠক হতে পারে।
তবে এদিন শরদ পাওয়ার জানিয়েছেন আগামী ১৩ এবং ১৪ জুলাই বেঙ্গালুরুতে বৈঠক ( Opposition Meeting) হবে বিরোধীদের। যেখানে ফের একবার সমস্ত বিরোধীকে একমঞ্চে দেখা যাবে। তবে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি এই বৈঠকে উপস্থিত থাকবে কিনা তা স্পষ্ট নয়।
অন্যদিকে বুধবার রাতে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বাসভবনে এই বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। সামনেই লোকসভা সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রত্যেকটি নির্বাচনই কার্যত প্রেস্টিজিয়াস ফাইট বিজেপির কাছে।
ফলে এখন থেকে রণকৌশল তৈরি করতে চান নরেন্দ্র মোদী। আর সেই সমস্ত বিষয়েই এই বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একজোট হতে শুরু করেছে বিরোধীরা সেখানে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।
The next meeting of the Opposition will be held in Bengaluru on July 13-14, says NCP chief Sharad Pawar pic.twitter.com/aS3DDh0YBX
— ANI (@ANI) June 29, 2023
পাশাপাশি বিহার সফরে অমিত শাহ। পাটনায় হওয়া বিরোধী বৈঠকের পরেই বিহার পাটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সে রাজ্যের মন্দিরে পুজো-অর্চনার পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এছাড়াও বিহারের বিজেপি নেতৃত্বের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে শাহের।
তবে তাঁর এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও তা গুরুত্ব দিতে নারাজ বিহারের মুখ্যমন্ত্রী তথা বিরোধী শিবিরের অন্যতম মুখ নীতীশ কুমার। তাঁর কথায়, সবাই স্বাধীন। বিহার যে কেউ আসতে পারে বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications