Opposition Meet: ৫ বিরোধীর অনুপস্থিতিতে পটনায় বিরোধীদের অ্যাজেন্ডা কী? প্রধানমন্ত্রীর মুখ নিয়ে হবে কি কথা?
২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী নেতারা বৈঠকে (Opposition Meet) বসতে চলেছেন পটনায়। শক্তিশালী বিরোধী জোট গঠনের কৌশল তৈরি করতেই এই বৈঠক। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অনেকেই পটনায় যেতে শুরুও করেছেন।
এখনও পর্যন্ত আশা করা হচ্ছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, শারদ পাওয়ার, ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি, সীতারাম ইয়েচুরি, ডি রাজা শুক্রবারের বৈঠকে (Opposition Meet) উপস্থিত থাকবেন।

শুক্রবারের বৈঠকের (Opposition Meet) আয়োজক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। সূত্রের দাবি এই বৈঠককে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিরোধী ঐক্যের সূটনা হিসেবে দেখা যেতে পারে। শুক্রবার জোটের মৌলিক কাঠামো নিয়ে আলোচনা হতে পারে।
তবে আপাতত নেতৃত্ব ভাগাভাগি কিংবা আসন সংক্রান্ত বিষয়ে আলোচনা না হওয়ারই সম্ভাবনা। বিরোধীদের দু-একজন অবশ্য এই বৈঠকের (Opposition Meet) সাফল্য নিয়ে অনেকটাই আশাবাদী। তাঁরা বলছেন, এইতো সবে শুরু। ধারনা পেতে বৈঠক। আপাতত এই বৈঠকে নির্বাচনী কৌশল, নেতৃত্ব, আসন ভাগাভাগি নিয়ে আলোচনার কোনও সম্ভাবনা নেই।
বিজেপিকে চাপে ফলতে কমন বিষয়গুলি আলোচনার শীর্ষে থাকতে চলেছে। এর মধ্যে মণিপুরে হিংসা ও কেন্দ্রের ব্যর্থতা নিয়ে আলোচনা হতে পারে। দিল্লিতে প্রশাসনিক পরিষেবা নিয়ন্ত্রণ মুক্ত করা নিয়ে কেন্দ্রের অর্ডিন্যান্স নিয়ে আলোচনা করা হতে পারে। এব্যাপারে কংগ্রেস নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। তবে জোট বৈঠকে আসার শর্ত হিসেবে কংগ্রেসের সমর্থন দাবি করেছেন কেজরিওয়াল।

এই পরিস্থিতিতে বিরোধীদের প্রধানমন্ত্রী পদের মুখ কে, সেই বিষয়টি উস্কে দিচ্ছে বিজেপি। তারা বারে বারে পশ্ন করছে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে? বিহার কংগ্রেসের সভাপতি অখিলেশ প্রসাদ সিং পাল্টা জবাবে বলেছেন বিরোধী জোটের কাছে প্রধানমন্ত্রীর পদ গুরুত্বপূর্ণ নয়। ২০২৪-এ বিজেপি পরাস্ত করাই মূল লক্ষ্য।
সিপিআই নেতা ডি রাজা বলেছেন, পটনায় বিরোধী বৈঠক (Opposition Meet) সঠিক পথে এগিয়ে যাওয়ার একটি পদক্ষেপ। তিনি ছাড়াও বাম দলগুলির পক্ষে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য এই সভায় থাকবেন।
তবে ইতিমধ্যেই ভারত রাষ্ট্র সমিতি, ওড়িশার বিজু জনতা দল, মায়াবতীর বহুজন সমাজ পার্টি এবং ওয়াইএসআর কংগ্রেস, জনতাদল সেকুলারের কুমারস্বামী শুক্রবারের বৈঠকে (Opposition Meet) উপস্থিত থাকছে না। অবিজেপি দলগুলির মধ্যে আর কোনও দল শুক্রবারের বিরোধী বৈঠকে অনুপস্থিত থাকে কিনা তা বৈঠক শুরুর পরেই জানা যেতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications