Opposition Meet: বিরোধী-বৈঠককে কটাক্ষ! কত আসন নিয়ে মোদী প্রধানমন্ত্রীর কুর্সিতে, 'স্পষ্ট বার্তা' অমিত শাহের
পটনায় এদিন নীতীশ কুমারের উদ্যোগে চলছে বিরোধী বৈঠক (Opposition Meet)। হাজির দেশের ১৫ টি বিরোধী দল। বিজেপি তথা নরেন্দ্র মোদীকে কুর্সি থেকে সরানোই লক্ষ্য। কোন পথ তা সম্ভব তা নিয়ে আলোচনা। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ২০২৪-এ আবারও প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী।
সরকারি অনুষ্ঠানে অমিত শাহ এদিন ছিলেন জম্মুতে। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পটনায় বিরোধী বৈঠক (Opposition Meet) নিয়ে কথা বলেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন. মোদীজি ২০২৪ লোকসভা নির্বাচনে ৩০০-র বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় আসবেন। এদিন অমিত শাহ ইউপিএ-র সময়ে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা এবং মোদীর সময়ে ৩৭০ ধারা বাতিলের কথা উল্লেখ করেন।

বিরোধীদের বৈঠককে (Opposition Meet) কটাক্ষ করে অমিত শাহ জম্মুতে বলেন, মোদীজি গত নয় বছরে উন্নয়ন করেছেন। আর ইউপিএ শাসন হলে সন্ত্রাসবাদী হামলা হত। তিনি কটাক্ষ করে বলেন, কাশ্মীর এর আগে তিনটি পরিবার শাসন করে এসেছে। তিনি দাবি করেন, মোদীজির নেতৃত্বে নতুন জম্মু ও কাশ্মীর গঠিত হচ্ছে।
অমিত শাহ বলেন, এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শাহাদত দিবস। তাঁর আত্মত্যাগের কারণে ৩৭০ ধারা অবলুপ্ত হয়েছে। যখন এই ৩৭০ ধারা লাগু হয়েছিল, সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর বিরোধিতা করেছিলেন। বলেছিলেন এক দেশে দুই আইন, দুই চিহ্ন ও দুই মাথা চলবে না।

অমিত শাহ বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সত্যাগ্রহ করতে করতে জম্মু ও কাশ্মীরে পৌঁছন। সেখানে প্রতারণা করে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, আমরা সবাই জানি তাঁকে খুন করা হয়েছিল। তিনি বলেন, আজ তাঁর আত্মা শান্তি পাবে কেননা ২০১৯-এর ৫ অগাস্ট মোদীজির উদ্যোগে ৩৭০ ধারা বাতিল করা হয়।
অমিত শাহ এদিন পটনায় বিরোধী ঐক্যের (Opposition Meet) লক্ষ্যে হওয়া বৈঠককে ফটো সেশন বলে কটাক্ষ করেন। তিনি বলেন, সব বিরোধী নেতারা এক মঞ্চে এসে বলছেন তারা বিজেপি ও মোদীজিকে চ্যালেঞ্জ করবেন। তনি জোট নিয়ে ভবিষ্যদ্বাণী করে অমিত শাহ বলেন, বিরোধী নেতাদের তিনি ববলতে চান, যথই হাত মেলান, তাঁরা একসঙ্গে হতে পারবেন না।












Click it and Unblock the Notifications