Opposition Meet: ২০২৪-এর লক্ষ্যে নীতীশ কুমারকে বড় দায়িত্ব! বিরোধীদের বৈঠকে সিদ্ধান্ত

২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রাখে পটনায় বিরোধীদের মেগা বৈঠক (Opposition Meet) চলছে। শুরুতে রাহুল গান্ধী কর্নাটকের মতো সবাই মিলে বিজেপিকে হারানোর কথা বলেছেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চ্যালেঞ্জ নিয়ে বলেছেন, ২০২৪-এর নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রীর আসনে বসবেন ৩০০-ব বেশি আসন নিয়ে।

এদিনের বৈঠকে ২০২৪-এর লক্ষ্যে বিভিন্ন কৌশলগত দিক নিয়ে আলোচনা করেন ১৫ টি বিরোধী দলের নেতারা (Opposition Meet)। সূত্রের খবর অনুযায়ী, বিরোধী দলগুলি নীতীশ কুমারের হাতে বিরোধী আহ্বায়কের দায়িত্ব তুলে দিতে সম্মত হয়েছেন। অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে বিরোধী ঐক্যের আহ্বায়ক করা হচ্ছে। তিনিই সব বিরোধী নেতা ও দলের সঙ্গে সমন্বয় সাধন করবেন।

nitish kumar

প্রসঙ্গত বলে রাখা ভাল নীতীশ কুমার বাজপেয়ী মন্ত্রিসভায় রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি চারবার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁর যোগাযোগটা তুলনামূলকভাবে অন্যদের থেকে একটু বেশিই। তিনি সব বিরোধীর মধ্যে এমন এক মুখ, যাঁর বিরুদ্ধে কোনও স্বজপোষণ কিংবা দুর্নীতির কোনও অভিযোগ নেই।

এদিন অমিত শাহ জম্মুতে বলেছেন বিরোধীরা বৈঠক করলেও জোট বাধতে পারবে না (Opposition Meet)। এদিন সেই চিত্র পটনার বৈঠকেও দেখা গিয়েছে। তেলেঙ্গানার বিআরএস নেতা টিআর রামা রাও বলেছেন, নীতীশ ভাল নেতা হলেও, জোটে কংগ্রেস থাকায় তারা স্বাচ্ছন্দ বোধ করছেন না। কংগ্রেস থাকায় তারা জোটে থাকতে পারছেন না বলে জানিয়েছেন ওই নেতা।

nitish kumar

বিআরএস নেতা বলেছেন, তারা কংগ্রেস কিংবা বিজেপির সঙ্গে যাবেন না। কংগ্রেস ছাড়া কোনও তৃতীয় ফ্রন্ট তৈরি হলে, তারা তাতে অংশ নেবেন বলে জানিয়েছে তেলেঙ্গানার বিআরএস নেতা। তাঁর অভিযোগ কংগ্রেস ৫০ বছরের বেশি দেশ শাসন করেছে। দেশের খারাপ অবস্থার জন্য তারাও দায়ী, অভিযোগ করেছেন ওই নেতা।

এদিন পটনার বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল থাকলেও, বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি বলেছিলেন, দিল্লিতে অধ্যাদেশ বাতিলের দাবি কংগ্রেস তাঁর পাশে থাকলে, তবেই তিনি বৈঠকে (Opposition Meet) যোগ দেবেন। এব্যাপারে কংগ্রেস সভাপতি বলেছিলেন, বিষয়টি নিয়ে হাউসেই তারা প্রতিক্রিয়া দেবেন, বাইরে নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+