Opposition Meet: মিশন ২৪-এ ঐক্যবদ্ধ বিরোধীরা, জোট বৈঠকে তিন মন্ত্র স্থির করে দিলেন মমতা
আমরা ঐক্যবদ্ধ, আমরা একসঙ্গে লড়ব, বিজেপির একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ব। তিন মন্ত্র নিয়ে ইউনাইটেড ইন্ডিয়া এবার বিজেপিকে হারানো শপথ নিল। পাটনায় বিজেপি বিরোধী বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় সুর বেঁধে দিলেন বিজেপির বিরুদ্দে ঐক্যবদ্ধ লড়াইয়ের।
তিনি বলেন, দিল্লি থেকে অনেক বৈঠক হয়েছে, কিন্ত তা ফলপ্রসূ হয়নি একটাও। তাউই পাটনা থেকে শুরু করতে বলেছিলাম। আমরা আশবাদী যে পাটনা থেকেই ঐতিহাসিক পরিবর্তন ঘটবে। নতুন ইতিহাস রচনা করব আমরা। আমরা বিরোধী নই, আমরা ইউনাটেড ইন্ডিয়া।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বলেন, উই আর ইউনাইটেড। আমরা সবাই একই সঙ্গে লড়ব। আমাদের বিরোধী বলবেন না।
আমরাও দেশভক্ত, দেশের প্রতি সমান শ্রদ্ধাশীল। আমরাও এই দেশেরই নাগরিক, আমাদের জন্য ভারত মাতা এক।
মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানায় এদিন বলেন, মণিপুরে আগুন লাগলে আমাদেরও সমান কষ্ট হয়! তাই আমরা ঠিক করেছি বিজেপির বিরুদ্ধে আমরা এক হয়ে লড়ব। কেননা একচ্ছত্র স্বৈরতন্ত্র চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তারা বিরোধী রাজ্যগুলিতে রাজভবনে সমান্তরাল সরকার বানিয়েছে! যা খুশি তাই করছে কেন্দ্র।
মমতা বলেন, কিছু বলতে গেলেই ইডি, সিবিআই লাগিয়ে দিচ্ছে। মিডিয়াকেও পুরো কব্জা করে রেখেছে। কোনো না কোনো কেস দিয়ে বিরোধীদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বেকারত্ব মেটানোর কোনো চিন্তা নেই কেন্দ্রের, মহিলাদের সুরক্ষার দায়বদ্ধতাও নেই।

মমতার কথায়, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। আবাস যোজনার টাকা দিচ্ছে না। দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দিচ্ছে। তারপর কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের বিরুদ্ধে নানা কালা কানুন আনছে। বিজেপির সেই কালা আইনের বিরুদ্ধে সবাই মিলে লড়ব আমরা।
আগামী বৈঠক হবে সিমলাতে। তার আগে বিহারের পাটনা থেকে বিজেপিকে হারানোর সলতে পাকানোর কাজ শুরু হয়ে গেল। মমতা বলেন, পাটনা থেকেই নতুন করে ইতিহাস লেখা শুরু হবে। বিরোধীরা ঐক্যবদ্ধ হয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করবে।
এর আগেও তিনি বলেছিলেন, "এটি এত তাৎপর্যপূর্ণ যে বিজেপির বিরুদ্ধে এক হয়ে লড়াই করা। এখান থেকে ইতিহাসের সূচনা হল। ২০২৪ সালের নির্বাচনে বিরোধী নেতারা একসঙ্গে লড়বেন। এদিন ১৫টি দলের প্রতিনিধিরা এক মঞ্চে এসেছেন। রাহুল গান্ধী থেকে শুরু করে শরদ পাওয়ার, ৬ রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীরা সবাই ছিলেন বৈঠকে। বৈঠক ইতিবাচক হয়েছে বলেই সব পক্ষের দাবি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications