সংসদ ভবনের বাইরে বিক্ষোভ বিরোধীদের, বাজেট নিয়ে তীব্র কটাক্ষ
সাধারণ মানুষের জন্য বাজেট তৈরি করা হয়নি। বাজেট কোনওভাবেই সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য করা হয়নি। এই অভিযোগ করছেন বিরোধীরা। আজ বুধবার সংসদে বাজেট বিষয়ক আলোচনা রয়েছে। তার আগে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়া জোটের বিরোধীরা।
লোকসভা ভবনের বাইরে তৃণমূল কংগ্রেস সাংসদরা বিক্ষোভ দেখান। তার সঙ্গে কংগ্রেস ও সমাজবাদী পার্টির সাংসদরাও উপস্থিত ছিলেন। 'জনমোহিনী' বাজেট বলে দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। কিন্তু সাধারণ মানুষের উন্নতিতে কোথাও কিছু ভাবা হয়নি। এই দাবি বিরোধীদের পক্ষ থেকে তোলা হচ্ছে।

বুধবার সকালেই ইন্ডিয়া জোটের সাংসদরা পৌঁছে যান সংসদ ভবনের বাইরে। প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাংসদরা। সাধারণ মানুষের জন্য এই বাজেট তৈরি করা হয়নি। একটা বিশেষ অংশকে সুবিধা পাইয়ে দেওয়ার কাজ চলছে। রেলের জন্য আলাদা করে কোনও বরাদ্দ হয়নি। এবারের বাজেট সম্পূর্ণভাবে দেশের নাগরিকের বিরুদ্ধে। এমনই দাবি করছেন বিরোধীরা।
অন্ধ্রপ্রদেশ ও বিহারের জন্য বাজেটে বিশেষ ঘোষণা করা হয়েছে। তাই নিয়েও সংসদ ভবনে যথেষ্ট চর্চা চলছে। বিরোধীরা গতকাল থেকেই এই বিষয়ে বিক্ষোভ করছেন। আজও সংসদ উত্তাল হতে পারে। এই ইস্যুতে আজ বুধবার সংসদ ভবনে বাজেট বিষয়ক আলোচনা রয়েছে। সেখানে বিরোধীরা ঝড় তুলবেন। প্রশ্নবাণে এনডিএ সরকার বিদ্ধ হবে। এই কথা অনুমান করছে রাজনৈতিক মহল।
বিরোধীদের দাবি নীতিশ কুমার ও চন্দ্রবাবু নায়ডু দুই জনের উপর বিজেপি এখন নির্ভর করছে। দুই জোটসঙ্গীর জন্যই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় বার শপথ নিতে পেরেছেন। সরকার তৈরি হয়েছে বিজেপির নেতৃত্বে। সেই কারণেই বিপুল উন্নয়নমুখী প্রকল্প ও অর্থ বরাদ্দ করা হয়েছে। এই দুই রাজ্যের জন্য।












Click it and Unblock the Notifications