Opinion Poll: বিজেপির ভোট বাড়লেও কংগ্রেসের জয় আটকাবে না ছত্তিশগড়ে, একনজরে জনমত সমীক্ষা
লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার মধ্যে রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের মতো রাজ্য। এই তিন রাজ্যে কংগ্রেস ও বিজেপি সম্মুখসমরে অবতীর্ণ হবে। সম্প্রতি ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষায় আভাস এবারও বিজেপিকে হারিয়ে কংগ্রেস জয় স্রেফ সময়ের অপেক্ষা।
সম্প্রতি ইন্ডিয়া টুডে-সি ভোটারের যে জনমত সমীক্ষা রিপোর্ট সামনে এসেছে, তাতে স্পষ্ট কংগ্রেস দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চলেছে ছত্তিশগড়ে। তবে ২০১৮ সালের নির্বাচনে কংগ্রেসের কাছে বিজেপির যে শোচনীয় পরাজয় ঘটেছিল, তা এবার হবে না। বিজেপি এই রাজ্যে ৮ শতাংশ ভোট বাড়াতে সক্ষম হবে এবার।

বিজেপি এত সংখ্যক ভোট বাড়াতে সক্ষম হলেও, জয় অধরাই রয়ে যাবে। কংগ্রেসের থেকে এখনও ৫ শতাংশ কম ভোট পেয়ে বিজেপি ম্যাজিক ফিগারের অনেক আগেই থমকে যাবে বলে ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষায় আভাস। বিজেপি টানা তৃতীয় মেয়াদ ক্ষমতায় থাকার পর কংগ্রেসের টানা দ্বিতীয় মেয়াদে জয় আটকাবে না এবার।
৯০ সদস্যের বিধানসভায় ছত্তিশগড়ে কংগ্রেস ৬৮টি আসন দখল করে ক্ষমতায় এসেছিল ২০১৮ সালে। বিজেপি মাত্র ১৫টি আসনে জয়লাভ করেছিল। সাম্প্রতির সমীক্ষায় আভাস, এ রাজ্যে এবারও কংগ্রেসের পালে হাওয়া। ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস এবার ৫১টি আসনে জয়লাভ করতে পারে।
তা গতবারের তুলনায় ১৭টি কম। তবে এই সংখ্যা ম্যাজিক ফিগারের থেকে বেশি। এখানে উল্লেখ্য ৪৬টি আসন পেলেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে কংগ্রেস। বিজেপি এ রাজ্যে এবার ৩৮টি আসন পেতে পারে। তাদের আসন সংখ্যা গতবারের তুলনায় ২৩টি বাড়তে পারে। অন্যান্যরা পেতে পারে একটি আসন।
ইন্ডিয়া টুডে-সি ভোটারের জনমত সমীক্ষায় আভাস কংগ্রেস এ রাজ্যে ৪৬ শতাংশ শতাংশ ভোট পেতে পারে এবার। আর বিজেপি পেতে পারে ৪১ শতাংশ ভোট। বিজেপি ৫ শতাংশ ভোট পিছনে থাকবে। তবে তারা গতবারের তুলনায় বাড়াতে সক্ষম হবে ৮ শতাংশ ভোট। তারা গতবার ৩৩ শতাংশ ভোট পেয়েছিল।
বিজেপি ছত্তিশগড়ে টানা তিনবার ক্ষমতায় ছিল। ১৫ বছর ক্ষমতা দখলের পর ২০১৮ সালে প্রথম পরিবর্তন হয়। বিজেপি কংগ্রেসের তুলনায় ১০ শতাংশ ভোট কম পায়। কংগ্রেস যেখানে ৪৩ শতাংশের বেশি ভোট পেয়েছিল, আর বিজেপি পেয়েছিল ৩৩ শতাংশ ভোট। এবার দুই দলই ভোট বাড়াবে এ রাজ্যে। অন্যান্য দলগুলি ধুয়ে-মুছে যাবে এ রাজ্যে।












Click it and Unblock the Notifications