Opinion Poll: বিজেপি বনাম কংগ্রেস কাঁটে কা টক্করে কে দেবে টেক্কা, একনজরে রাজস্থান বিধানসভা নির্বাচনের সমীক্ষা
২০২৪ লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে নজর সব দলেরই। এই পাঁচ রাজ্যের নির্বাচনকে বিশেষ করে কংগ্রেস ও বিজেপি বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাঁচটির মধ্যে তিনটি রাজ্যে আবার কংগ্রেস ও বিজেপি সম্মুখ সমরে অবতীর্ণ। তার মধ্যে টাইমস নাউ-নবভারত ইটিজি রাজস্থান বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষা সামনে আনল।
ডিসেম্বরের মধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ছাড়াও তেলেঙ্গানা ও মিজোরামে ভোট হবে। প্রথম তিন রাজ্যে কংগ্রেস ও বিজেপির সরাসরি লড়াই। সম্প্রতি টাইমস নাউ-নবভারত ইটিজির জনমত সমীক্ষায় কংগ্রেস ও বিজেপির নেক টু নেক ফাইটের সম্ভাবনা।

কংগ্রেস মরুরাজ্যে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসবে নাকি চিরাচরিত রীতি মেনে এবার বিজেপির ক্ষমতায় ফেরার পালা, তা জানা যাবে ভোটের ফলাফল প্রকাশের পর। তার আগে টাইমস নাউ-নবভারত ইটিজির জনমত সমীক্ষায় আভাস বিজেপিই এখনও পর্যন্ত খানিকটা হলেও সরকার গঠনের দিকে এগিয়ে।
২০১৮ সালের নির্বাচনে কংগ্রেস এই রাজ্যে জিতেছিল। তবে এই রাজ্যের ঐতিহ্যই হল সরকার বদল। কখনও পর পর একদল দুই মেয়াদে ক্ষমতা দখল করতে পারেনি। টাইমস নাউ-নবভারত ইটিজির জনমত সমীক্ষা বলছে, এবার উভয় দলই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হলেও বিজেপি একটু এগিয়ে রয়েছে।
২০১৮ সালের নির্বাচনে ২০০ সদস্যের রাজস্থানে ১০০টি আসন দখল করেছিল করেছিল কংগ্রেস। বিজেপি জিতেছিল ৭৩টি আসনে। অন্যান্যদের মধ্যে নির্দল ১৩টি, বহুজন সমাজ পার্টি ৬টি, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ৩টি, সিপিএম ও ভারতীয় ট্রাইবাল পার্টি ২টি করে এবং রাষ্ট্রীয় লোকদল একটি আসন জিতেছিল।
টাইমস নাউ-নবভারত ইটিজির জনমত সমীক্ষা অনুযায়ী এবার কংগ্রেস পেতে পারে ৯১ থেকে ১০১টি আসন। অর্থাৎ কংগ্রেসও ক্ষমতা দখল করতে পারে। আর বিজেপি এ রাজ্যে পেতে পারে ৯৫ থেকে ১০৫টি আসন। সে ক্ষেত্রে বিজেপির জয়ের সম্ভাবনা একটু বেশি। দুদলই ম্যাজিক ফিগার ছুঁতে পারে।
টাইমস নাউ-নবভারত ইটিজির সমীক্ষকরা উল্লেখ করেন, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই ফল হতে পারে। অর্থাৎ এখন ভোট হলে এই ফলাফলের সম্ভাবনা। এখনও নির্বাচন বাকি রয়েছে। দিনক্ষণ ঘোষণা হয়নি, প্রচার হয়নি। ফলে প্রচারের প্রভাব পড়বে ফলাফলে।
বর্তমান পরিস্থিতিতে উভয় দলের ভোট শতাংশের ফারাক মাত্র ০.৬০ শতাংশ। অন্যান্যরা এই রাজ্যে পেতে পারে ৩ থেকে ৬টি আসন। এই কটি আসনও আবার ফ্যাক্টর হতে পারে। যে ব্যবধান থাকছে দু-দলের, তাতে তৃতীয় কোনও শক্তি কিং-মেকারও হয়ে উঠতে পারে মরুরাজ্যে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications