Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Operation Lotus: ভোটের মুখে সরকার ভাঙার ছক, ৫০ কোটি অফার! বিস্ফোরক সিদ্দারামাইয়া

Operation Lotus: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দামামা বেজে গিয়েছে! ডান-বাম সব শিবিরেই জোর প্রস্তুতি। এর মধ্যেই কর্নাটকে 'পদ্ম ফোটাতে' মরিয়া হয়ে উঠেছে বিজেপি। এজন্য প্রায় বিধায়কের ৫০ কোটি টাকা অফার করা হচ্ছে। ভোটের মুখে 'Operation Lotus' নিয়ে বিস্ফোরক দাবি সে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

আর এহেন অভিযোগ ঘিরেই শুরু হয়ে গিয়েছে জোর রাজনৈতিক তরজা। এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার দাবি, ফের একবার কর্নাটকে 'Operation Lotus' শুরু হয়েছে।

Operation Lotus

কংগ্রেসের একাধিক বিধায়কের কাছে দলবদলের জন্য প্রস্তাব গিয়েছে। এমনকি মন্ত্রীত্ব এবং ৫০ কোটি টাকার অফারও (Operation Lotus) করা হয়েছে বলে সাক্ষাৎকারে জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, অতীতেও কর্নাটকে ক্ষমতা দখলের নজির রয়েছে। বিধায়ক কেনাবেচার ঘটনা ঘটিয়েছে বিজেপি। ফলে ফের একবার সেই চেষ্টা মোদী-অমিত শাহের দল শুরু করেছে বলে চাঞ্চল্যকর দাবি বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগেও একই ভাবে বিজেপির বিরুদ্ধে (Operation Lotus) সরব হয়েছিলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। সরকার ফেলতে বিজেপি ষড়যন্ত্র করছে বলে মারাত্মক অভিযোগ করেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও ওয়াকিবহল বলেও মন্তব্য করেন। যা নিয়ে রীতিমত কংগ্রেস এবং বিজেপির মধ্যে জোর রাজনৈতিক তরজা তৈরি হয়। শুরু হয় বিতর্ক। এর মধ্যেই কার্যত বোমা ফাটান কংগ্রেসের বিধায়ক রবিকুমার গৌড়া।

তিনি দাবি করেন, বিজেপির তরফে কংগ্রেসের বিধায়কদের সংতে যোগাযোগ করা হচ্ছে। ৫০ কোটি এবং মন্ত্রিত্বের অফার (Operation Lotus) দেওয়া হচ্ছে বলেও দাবি করেন রবিকুমার গৌড়া। যা বিজেপির উপর রীতিমত চাপ বাড়ায়। সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার 'Operation Lotus' নিয়ে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার।

তাও আবার লোকসভা নির্বাচনের মুখে। পুরানো দলকে ভাঙতে পারলেই নির্বাচনে ভালো ফল নিয়েও বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে নতুন করে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে কর্নাটকের রাজনীতি। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

পালটা দাবি, বিজেপি মানুষের ভোটের উপর বিশ্বাস রাখে। সরকার ভাঙার উপর বিশ্বাসী নয়। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মিথ্যা অভিযোগ বলে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বলে রাখা প্রয়োজন, এর আগে মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে সরকার ভাঙার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+