রাহুল গান্ধীর বিরুদ্ধে ২৭২ প্রাক্তন বিচারপতি ও আমলার খোলা চিঠি, সত্যিই কি নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট করছে
দেশের নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নষ্টের অভিযোগ তুলে কংগ্রেসের ওপর তীব্র আক্রমণ শানালেন প্রায় তিনশো প্রাক্তন বিচারপতি, আমলা, সেনা অধিকর্তা। সোমবার একটি খোলা চিঠি প্রকাশ করে তাঁরা স্পষ্ট ভাষায় বলেছেন রাহুল গান্ধী ও তাঁর দলের ভোট চুরি প্রচার আসলে রাজনৈতিক হতাশাকে প্রতিষ্ঠানের সংকট হিসেবে দেখানোর চেষ্টা।
খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন মোট ২৭২ জন। এর মধ্যে রয়েছেন ১৬ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, ১২৩ জন প্রাক্তন আমলা যাঁদের মধ্যে আবার ১৪ জন রাষ্ট্রদূত, ও ১৩৩ জন অবসরপ্রাপ্ত সেনা অফিসার। স্বাক্ষরকারীদের তালিকায় উল্লেখযোগ্য নাম হল জম্মু কাশ্মীরের প্রাক্তন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এসপি বৈদ, প্রাক্তন র চিফ সঞ্জীব ত্রিপাঠী, প্রাক্তন আইএফএস অফিসার লক্ষ্মী পুরি সহ আরও অনেকে।

এই পরিস্থিতি এমন সময় তৈরি হয়েছে, যখন রাহুল গান্ধী টানা সমালোচনা করছেন এসআইআর প্রক্রিয়া ও নির্বাচন কমিশনকে। কংগ্রেসের অভিযোগ কমিশনের আচরণ "হতাশাজনক", ও তাদের "বিজেপির প্রভাবে কাজ করার ছাপ" দিচ্ছে।
"বিষাক্ত ভাষায় আঘাত করা হচ্ছে সংবিধানের স্তম্ভগুলিকে, জাতীয় সংবিধানিক প্রতিষ্ঠানের ওপর হামলা" এই শিরোনামে প্রকাশিত চিঠিতে স্বাক্ষরকারীদের বক্তব্য, দেশের গণতন্ত্র আজ সরাসরি শক্তির আঘাতে নয়, বরং বিষাক্ত রাজনৈতিক ভাষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাঁদের দাবি, কিছু রাজনৈতিক নেতা বিকল্প নীতি দেওয়ার বদলে নাটকীয় অভিযোগ ছুড়ে দিচ্ছেন কখনও সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করছেন, কখনও বিচারব্যবস্থা ও সংসদকে। এখন সেই আক্রমণের লক্ষ্য নির্বাচন কমিশন।
অ্যাটম বোমা মন্তব্যকে কটাক্ষ রাহুলের "অ্যাটম বোমা" মন্তব্যকে চিঠিতে বলা হয়েছে "অবিশ্বাস্য রকমের অশালীন ভাষা"।
এছাড়া অভিযোগ তোলা হয়েছে এত গুরুতর অভিযোগ করা সত্ত্বেও রাহুল গান্ধী কখনও শপথনামা সহ কোনও অভিযোগ জমা দেননি। চিঠিতে আরও অভিযোগ কংগ্রেসের আরও কিছু নেতা, বাম ঘরানার এনজিও ও কিছু মতাদর্শপ্রবণ গবেষক "বিজেপির বি টিম" বলে কমিশনকে অপমান করছেন। অথচ কমিশন প্রকাশ্যে এসআইআর পদ্ধতি জানিয়েছে, আদালত অনুমোদিত যাচাই করিয়েছে, অযোগ্য নাম বাদ দিয়েছে এমনকি নতুন ভোটার যুক্ত করেছে যা পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ বলে প্রমাণ করে, দাবি চিঠির।
এটা আসলে বারবার নির্বাচনী ব্যর্থতার ক্ষোভ। চিঠির ভাষায়, কংগ্রেস নেতাদের আচরণ "নিরাশাগ্রস্ত ক্রোধ"একের পর এক নির্বাচনী ব্যর্থতার ফল।
চিঠিতে বলা হয়েছে "জনগণের আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্ন হলে রাজনৈতিক নেতারা প্রতিষ্ঠানের দিকে আঙুল তোলে। বিশ্লেষণের জায়গায় নাটক আসে। ভোটের ফল অনুকূলে থাকলে কমিশন নিয়ে কোনও অভিযোগ নেই, কিন্তু ফল প্রতিকূলে হলেই কমিশনকে খলনায়ক বানানো এটাই আসল সুযোগসন্ধানিতা।"
শেষে চিঠিতে মনে করিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন সেশন ও এন গোপালস্বামীর কঠোর ও নিরপেক্ষ নেতৃত্বের কথা, যাঁদের হাত ধরে নির্বাচন কমিশন একসময় দেশের অন্যতম শক্তিশালী সাংবিধানিক প্রহরী হয়ে উঠেছিল।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ











Click it and Unblock the Notifications