দিল্লি-শিয়ালদহ রাজধানী এস্কপ্রেসে চলল গুলি, আতঙ্কে যাত্রীরা
দেশের প্রথম সারির ট্রেনগুলির মধ্যে অন্যতম রাজধানী এক্সপ্রেস। সেই দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে গুলি চলার ঘটনা ঘটল। শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেসে গুলি চালানোর ঘটনায় আতঙ্কে রয়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাতে ঘটেছে ঘটনাটি। যদিও রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় কেউ তেমনভাবে আহত হননি। কোচ অ্যাটেন্ডেন্টের সঙ্গে বিবাদে জেরে ধানবাদ থেকে ওঠা এক যাত্রী গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় কেউ আহত না হলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

গতকাল রাতে অভিযুক্ত যাত্রী ঝাড়খণ্ডের ধানবাদ স্টেশন থেকে ট্রেনে চড়েছিলেন। অভিযুক্ত যাত্রীর নাম হরবিন্দর সিং(৪১)। পূর্ব রেল সূত্রে খবর যে কামরায় তিনি চড়েছিলেন সেই কামরার কোচ অ্যাসিস্ট্যান্টের সঙ্গে বিবাদে জড়ান। এবং তারপরেই পিস্তল বের করে গুলি করেন তিনি। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
তবে চলন্ত ট্রেনের মধ্যে যাত্রীর এইভাবে গুলি চালানোর ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। জানা গিয়েছে কোডার্মা স্টেশনে অভিযুক্ত যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে যাত্রী মদ্যপ অবস্থায় ছিলেন। নেশার ঘোরে তিনি গুলি চালান। তাঁর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জুলাই মাসে চলন্ত ট্রেনে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেসময় দুই আরপিএফ জওয়ানের মধ্যে এই গুলি চালানোর ঘটনা ঘটে। গত পরশুদিন আবার বিহারে নর্থ-ইস্ট এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেেছ। তাতে চার যাত্রী মারা গিয়েছেন। ট্রেনের সবকটি বগিই উল্টে গিেয়ছে। পর পর ট্রেন দুর্ঘটনাও যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে।












Click it and Unblock the Notifications