Indian Railways: রেলের 'ফাইভ স্টার' হোটেলে থাকা মাত্র ২০০ টাকায়! সঙ্গে Wifi, TV আরও কত কিছু
Indian Railways: শুধু ট্রেন (Indian Train) নয়, ভারতীয় রেল দেশজুড়ে পরিকাঠামো উন্নতির কাজ চলছে। বিভিন্ন স্টেশনের মান উন্নয়নের কাজ চলছে। একই সঙ্গে পরীক্ষামূলক ভাবে দেশের বিভিন্ন স্টেশনে পড হোটেল (Indian Railways' pod hotel) তৈরি করছে। যেখানে নাম মাত্র টাকায় ফাইভ স্টারের সুবিধায় যাত্রীরা থাকতে পারবেন। সম্প্রতি ভোপালের জংশন রেল স্টেশনে এহেন পড হোটেলের আত্মপ্রকাশ করা হয়েছে।
যেখানে নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারবেন। খরচ একেবারেই নাম মাত্র! ভাবছেন কত? ভারতীয় রেল ((Indian Railways) স্টেশনে এই পড হোটেল (Pod Hotel) পরিষেবা শুরু করেছে। যেখানে যাত্রীরা আরাম করে বিশ্রাম নিতে পারবেন। এজন্য মাত্র ২০০ টাকা খরচ করতে হবে। আর তাতে একেবারে AC -তে থাকার সুযোগ পাবেন।

এজন্য IRCTC এর ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হবে। সেখানে PNR No এর দিয়ে খুব সহজে বুকিং করতে পারবেন। পুরো বুকিং সিস্টেম অনলাইনের মাধ্যমে করা হবে।
Indian Railways: কীভাবে তৈরি এই পড হোটেল?
ভোপাল রেলওয়ে স্টেশনের ((Indian Railways) এই পড হোটেলগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে একাধিক পরিবার এবং সদস্যরা এক সঙ্গে সহজে থাকতে পারে। যদিও মহিলাদের নিরাপত্তার কথা ভেবে আলাদা পডের ব্যবস্থা থাকবে সেখানে। এছাড়াও এই ব্যবস্থাও সংশ্লিষ্ট যাত্রী স্নান সারতে পারবেন একই ভাবে পড হোটেলের ভিতরে ওয়াইফাই (WiFi) এবং টিভি দেখারও সুযোগ থাকবে। সাছন্দ্যের দিক থেকে কোথাও কোনও খামতি থাকবে না।
Indian Railways: কারা সুবিধা পাবেন
রেলের (Indian Railways) এই পড হোটেলে সেই সমস্ত যাত্রীর সুবিধা হবে যাদের মাঝে মধ্যেই ট্র্যাভেল করতে হয়। কিছু ঘণ্টার জন্য হো|টেলে মোটা ভাড়া দেওয়ার প্রয়োজন হয়। সেই সমস্ত যাত্রীরা খুব অল্প খরচে এহেন বিলাসবহুল সুবিধার মধ্যে আরাম করে থাকতে এবং ঘুমোতে পারবেন। সবথেকে ব|ড় বিষয় এখানে মাত্র ২ ঘণ্টার জন্যেও বুকিং করা যাবে।
Indian Railways: গোটা দেশে চালু হবে
রাজধানী ভোপালে দেশের দ্বিতীয় পড হোটেল চালু ইতিমধ্যে হয়ে গিয়েছে।। এরপর ভোপালের রানী কমলাপতি রেলওয়ে স্টেশনে মধ্যপ্রদেশের দ্বিতীয় পড হোটেল তৈরি হবে বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। শুধু তাই নয়, আগামদিনে দেশের সমস্ত বড় স্টেশনেই এই পড হোটেলের ব্যবস্থা রেলের থাকবে বলে জানানো হয়েছে। IRCTC এর উপর বিশাল এই কর্মকাণ্ডের বড় দায়িত্ব আছে।
Indian Railways: সুরক্ষা সম্পূর্ণ রয়েছে
এই ব্যবস্থা সম্পূর্ণ সুরক্ষিত। একদিকে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি থাকবে অন্যদিকে আলাদা লকার, লাগেজ রুম, চারজিং পয়েন্টের ব্যবস্থা থাকবে। এছাড়াও মহিলাদের জন্য আলাদা পড যেমন আছে তেমনই পরিবারের সঙ্গেও থাকার সুযোগ থাকবে।












Click it and Unblock the Notifications