বাজারে পিঁয়াজের কেজি ১ টাকা! উঠছে না চাষের খরচ, শুরু রাজনীতি

হোলসেল মার্কেটে পিঁয়াজের দাম কেজি পিছু একটাকা। এমনই ঘটনা ঘটেছে কর্নাটকে। প্রায় একসপ্তাহ ধরেই পিঁয়াজের দাম অত্ধিক নিম্নগামী। দেশের এই গুরুত্বপূর্ণ সবজির একটা বড় অংশ উৎপাদিত হয় কর্নাটকে।

হোলসেল মার্কেটে পিঁয়াজের দাম কেজি পিছু একটাকা। এমনই ঘটনা ঘটেছে কর্নাটকে। প্রায় একসপ্তাহ ধরেই পিঁয়াজের দাম অত্ধিক নিম্নগামী। দেশের এই গুরুত্বপূর্ণ সবজির একটা বড় অংশ উৎপাদিত হয় কর্নাটকে।

আপনি রয়েছেন কর্নাটকে। উত্তরভারতীয় হোটেলে খেতে গিয়েছেন। দেখলেন পাতে পড়েছে একাধিক পিঁয়াজের টুকরো। এতে অবাক হবেন না। কর্নাটকের হোলসেল মার্কেটে পিঁয়াজের দাম কেজি পিছু একটাকা।

১০০ কেজির ব্যাগ ১০০ টাকা

১০০ কেজির ব্যাগ ১০০ টাকা

হুবলি, ধারোয়ার, হাভেরি, গাদাগ, বাগালকোট, বেলগাঁও, দাভাঙ্গেরে, চিত্রদূর্গের হোলসেল মার্কেটে পিঁয়াজের একশো কেজি ব্যাগ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এক সপ্তাহের বেশি আগে যেখানে পিঁয়াজের এক কুইন্টালের দাম ছিল ৫০০ টাকা, দিন দুয়েক পরেই তা নেমে যায় ২০০ টাকায়।

কৃষক নেতারা জানিয়েছেন, হঠাৎ করে বাজারে কর্নাটকের বিভিন্ন জায়গা এবং সন্নিহিত মহারাষ্ট্র থেকে প্রচুর পরিমাণে পিঁয়াজ ঢুকেছে। সেইজন্যই পিঁয়াজের দামে পতন।

পিঁয়াজের প্রচুর ফলন

পিঁয়াজের প্রচুর ফলন

কর্নাটকে এবছরে পিঁয়াজের প্রচুর ফলন হয়েছে। কৃষকরা ফসল বাজারে নিয়েও আসছেন। কিন্তু দাম খুবই নিচে। চাষের খরচ দূরে থাক, পরিবহণ খরচও তুলছে হিমসিম খাচ্ছেন কৃষকরা।

আতঙ্কিত কৃষকরা

আতঙ্কিত কৃষকরা

দামের পতনে পিঁয়াজ উৎপাদকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হুবলি, ধারোয়ার, হাভেরি, গাদাগ, বাগালকোট, বেলগাঁও, দাভাঙ্গেরে, চিত্রদূর্গ এবং অন্য জায়গাগুলিতে।

প্রভাব ফেলেছে গাজা

প্রভাব ফেলেছে গাজা

প্রভাব ফেলেছে গাজা
রাজ্যে উৎপাদিত পিঁয়াজ সন্নিহিত তামিলনাড়ু, কেরল এবং উত্তরভারতের রাজ্যে রফতানি করা হয় কর্নাটক থেকে। কিন্তু তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় গাজার দাপটে একসপ্তাহ পড়শি রাজ্যে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। সেই ঘটনাও কর্নাটকে পিঁয়াজের দামের পতনে অন্যতম কারণ। পড়শি রাজ্যে রফতানি স্বাভাবিক হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে জানা গিয়েছে।

বিভিন্ন কৃষক সংগঠনের তরফ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে কৃষকদের পাশে দাঁড়ানো দাবি করা হয়েছে।

(প্রতীকী ছবি সৌজন্য: পিটিআই)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+